“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওরে সর্বনাশী মেখে এলি এ কোন চুলোর ছাই
ওরে সর্বনাশী মেখে এলি এ কোন চুলোর ছাই
  • Sub Title: শ্মশান ছাড়া খেলার তোর জায়গা কি আর নাই॥

ওরে সর্বনাশী! মেখে এলি এ কোন চুলোর ছাই!
শ্মশান ছাড়া খেলার তোর জায়গা কি আর নাই॥
মুক্তকেশী, কেশ এলিয়ে

ওমা বেড়াস কখন কোথায় গিয়ে
আমি এক নিমেষ তোকে নিয়ে (আমি) শান্তি নাহি পাই॥

ওরে হাড়-জ্বালানী মেয়ে, হাড়ের মালা কোথায় পেলি,
ভুবন-মোহন গৌরী রূপে কালি মেখে এলি!
তোর গায়ের কালি চোখের জলে
আমি ধুইয়ে দেব আয় মা কোলে;
তোরে বুকে ধরেও মরি জ্ব’লে, আমি দিই মা গালি তাই॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কবি সবার কথা কইলে এবার
কবি সবার কথা কইলে এবার

কবি সবার কথা কইলে এবার

  • Sub Title: (কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ॥
সঙ্ঘ শরণ তীর্থযাত্রা পথে এসো
সঙ্ঘ শরণ তীর্থযাত্রা পথে এসো

সঙ্ঘ শরণ তীর্থযাত্রা পথে এসো

  • Sub Title: সঙ্ঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই
বন্ধু রে বন্ধু- পরান বন্ধু
বন্ধু রে বন্ধু- পরান বন্ধু

বন্ধু রে বন্ধু- পরান বন্ধু

  • Sub Title: দূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন