কে শিব সুন্দর শরৎ-চাঁদ-চূড়
দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে।
পীড়িত নর-নারী আসিল গেহ ছাড়িভরিল নভতল-ক্রন্দনে।।
বেদনা-মন্দিরে আরতি বাজে তব,
কে তুমি সুন্দর শ্মশান-চারী নব,
দিগদিগন্তরে জীবন-উৎসব-
শঙ্খ শুনি তব আগমনে।।মৃত্যু-জয়ী তুমি হওনি সুধা পিয়ে,
দুখেরে দহিয়াছ বিষের দাহ দিয়ে।
ভূষণ করি ফণী আদরে দিয়ে দোলা
কী মণি পেলে বলো ওগো ও চির-ভোলা!কভু সে ডম্বরু বাজাও অম্বরে,
প্রলয়-নর্তন জাগে চরাচরে,
ললাট-জ্বালা-পাশে
চন্দ্র-লেখা হাসে
নবীন সৃষ্টির হরষণে।।পতিতা গঙ্গারে ধরিলে নিজ শিরে,
কন্যারূপে তাই পেলে কি ভারতীরে,
স্বরগ এল নেমে মরতে তব প্রেমে,
নমামি দেব-দেব ও-চরণে।।
কে শিব-সুন্দর শরত-চাঁদ-চূড়
- Sub Title: দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 175
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নবীন আশা জাগ্ল যে রে আজ
- Sub Title: নূতন রঙে রাঙা তোদের সাজ॥
আবার শ্রাবণ এলো ফিরে
- Sub Title: দোল্না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥
আয় নেচে নেচে আয় রে বুকে দুলালী মোর
- Sub Title: দগ্ধ দিনের বুকে যেমন আসে শীতল আঁধার ছেয়ে
মহাকালের কোলে এসে
- Sub Title: গৌরী হ’ল মহাকালী
বাদল-মেঘের মাদল-তালে
- Sub Title: ময়ূর নাচে দুলে দুলে
তোমার আকাশে উঠেছিনু চাঁদ
- Sub Title: দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন
ঐ লুকায় রবি লাজে মুখ হেরি’ মম প্রিয়ার
- Sub Title: ঐ এল রূপের রবি তোর আঁধার থাকে কি আর
হায় ঝরে যায় মোর আশা-কুসুম বারে বারে
- Sub Title: ফিরে যায় কেঁদে বসন্ত কুঞ্জ-দুয়ারে
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ
- Sub Title: আমারি মত কাঁদে দিশাহারা
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
- Sub Title: দীন-ই-ইসলামি লাল মশাল
বন-হরিণীরে তব বাঁকা আঁখির
- Sub Title: ওগো শিকারী মেরো না তীর
ও তুই কারে দেখে ঘোমটা দিলি
- Sub Title: নতুন বউ বল্ গো —
বাংলা
English