উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
বাজে ঘুম্তি নদীর জলে।
বুনো হাঁসের পাখার মত মন যে ভেসে’ চলেসেই ঘুম্তি নদীর জলে॥
মেঘ এসেছে আকাশ ভ’রে—
যেন শ্যামল ধেনু চরে
নাগিনীর সম বিজলি-ফনা তুলে
নাচে, নাচে, নাচেরে।
মেঘ-ঘন গগন তলে॥পাহাড়িয়া অজগর ছুটে আসে
ঝর্ ঝর্ বেনো জল্
দিয়ে করতালি
প’রে পিয়াল পাতার মাথালি
ছিটায় জল
গেঁয়ো কিশোরীর দল।রিনিক, ঝিনিক, বাজে চাবি আঁচলে
কাল নাগিনীর মত পিঠে বেনী দোলে
তীর-ধনুক হাতে
বন-শিকারির সাথে
মন ছুটে যায় বনতলে॥
উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
- Sub Title: বাজে ঘুম্তি নদীর জলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 129
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সাঁঝের পাখীরা ফিরিল কুলায়
- Sub Title: তুমি ফিরিলে না ঘরে
সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে
- Sub Title: নিঝুম নিশীথে ব্যথিত বুকের মাঝে
মোর বুক-ভরা ছিল আশা
- Sub Title: ছিল প্রাণ-ভরা ভালোবাসা
কোন্ শরতে পূর্ণিমা-চাঁদ আসিলে এ ধরাতল
- Sub Title: কে মথিল তব তরে কোন্ সে ব্যথার সিন্ধু-জল
নিশি ভোর হলো জাগিয়া পরান-পিয়া
- Sub Title: পরান-পিয়া
আজি এ কুসুম-হার সহি কেমনে
- Sub Title: ঝরিল যে ধুলায় চির-অবহেলায়
আঁধার রাতের তিমির দুলে আমার সামনে
- Sub Title: দুলে গো আমার ঘুমে জাগরণে
যুগ যুগ ধরি লোকে-লোকে মোর
- Sub Title: প্রভুরে খুঁজিয়া বেড়াই
আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়
- Sub Title: খুলে দাও রঙ-মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি
রোদনে তোর বোধন বাজে
- Sub Title: আয় মা শ্যামা জগন্ময়ী
সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে
- Sub Title: দেখা হলে রাতে ফুলবনে
নিশীথ হয়ে আসে ভোর
- Sub Title: বিদায় দেহ প্রিয় মোর
বাংলা
English