বনের হরিণ, আয় রে বনের হরিণ আয়।
কাজল-পরা চোখ নিয়ে আয় আমার আঙিনায় রে
বনের হরিণ আয়॥(দেখ্) নেই বনে কেউ এক্লা দুপুর
আয় ঝরা পাতায় বাজিয়ে নুপুর, ঝুমুর ঝুমুর,
তোরে ডাকে নোটন পায়রার দল ডাকে
মেঘের ঝরোকায় রে
বনের হরিণ আয়॥কি দেখে তুই ধীরি ধীরি চাস্ রে ফিরি ফিরি,
বন্-শিকারির তীর নহে ও, ঝরনা ঝিরি ঝিরি।
মাদল বাজে ঈশান কোণে
ঝড় উঠেছে আমার মনে,
সেই তুফানের তালে তালে নাচ্বি চপল পায় রে
বনের হরিণ আয়॥
বনের হরিণ, আয় রে বনের হরিণ আয়
- Sub Title: কাজল-পরা চোখ নিয়ে আয় আমার আঙিনায় রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 140
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্লে প্রাতে পুষ্প-চোর
- Sub Title: আস্লে প্রাতে পুষ্পচোর
নিশিদিন তব ডাক শুনিয়াছি মনে মনে
- Sub Title: শ্রবণে শুনিনি আহ্বান তব পবনে শুনেছি বনে বনে
শঙ্কাশূন্য লক্ষ কন্ঠে বাজিছে শঙ্খ ঐ
- Sub Title: পুণ্য-চিত্ত মৃত্যু-তীর্থ-পথের যাত্রী কই
বনে মোর ফুটেছে হেনা চামেলি যূথী বেলি
- Sub Title: যুঁথী বেলি
মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে
- Sub Title: তাই কিরে তোর কণ্ঠেরি গান (ওরে) এমন মধুর লাগে॥
ফুলে পুছিনু, বলো, বলো ওরে ফুল!
- Sub Title: কোথা পেলি এ সুরভি রূপ এ অতুল?”
উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
- Sub Title: বাজে ঘুম্তি নদীর জলে
বন-বিহারিণী চপল হরিণী
- Sub Title: চিনি আঁখিতে চিনি কানন
দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা
- Sub Title: মধু-মাধবী সুরে চৈত্র-পূর্ণিমা রাতে বাজো বেণুকা॥
ঝুম্কোলতার জোনাকি
- Sub Title: মাঝে মাঝে বৃষ্টি
ডেকো না আর দূরের প্রিয়া
- Sub Title: থাকিতে দাও নিরালা
বিদায় সন্ধ্যা আসিল ওই
- Sub Title: হে প্রিয় আমার যাত্রা–পথ অশ্রু–পিছল ক’রোনা আর॥
বাংলা
English