নহে নহে প্রিয়, এ নয় আঁখি-জল।
মলিন হয়েছে ঘুমে চোখের কাজল।।
হেরিয়া নিশি-প্রভাতেশিশির কমল-পাতে,
ভাব বুঝি বেদনাতে
কেঁদেছে কমল।।মরুতে চরণ ফেলে
কেন বন-মৃগ এলে,
সলিল চাহিতে পেলে
মরীচিকা-ছল।।এ শুধু শীতের মেঘে
কপট কুয়াশা লেগে
ছলনা উঠেছে জেগে-
এ নহে বাদল।।কেন কবি খালি খালি
হলি রে চোখের বালি,
কাঁদাতে গিয়া কাঁদালি
নিজেরে কেবল।।
নহে নহে প্রিয়, এ নয় আঁখি-জল
- Sub Title: মলিন হয়েছে ঘুমে চোখের কাজল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 146
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কথার কুসুম গাঁথা গানের মালিকা
- Sub Title: ভেসে এসে হতে চায় গো আমার গলার হার॥
নাম-হারা ঐ গাঙের পারে বনের কিনারে
- Sub Title: বেতস-বেণুর বনে কে ঐ বাজায় বীণা রে
চক্র সুদর্শন ছোড়কে মোহন
- Sub Title: ছিন লিয়ে হ্যয় গদা-পদম্ সব মিল করকে ব্রজনারী॥
মোর প্রিয়া হবে এসো রাণী
- Sub Title: কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল
আশু-প্রয়াণ গীতি
- Sub Title: বাংলার বাণী বাংলার বীর
সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়
- Sub Title: সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়
যবে সন্ধ্যা-বেলায় প্রিয় তুলসী-তলায়
- Sub Title: তুমি করিবে প্রণাম
দূর আরবের স্বপন দেখি
- Sub Title: বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে
যায় ঢুলে ঢুলে এলোচুলে
- Sub Title: কে বিষাদিনী
আর্শিতে তোর নিজের রূপই দেখিস চেয়ে’ চেয়ে’
- Sub Title: আমায় চেয়ে দেখিস না তাই রূপ-গরবী মেয়ে
রেশমি চুড়ির তালে কৃষ্ণ-চূড়ার ডালে
- Sub Title: পিউ কাঁহা পিউ কাঁহা ডেকে ওঠে পাপিয়া
নাচিয়া নাচিয়া এসো নন্দ-দুলাল
- Sub Title: মোর প্রাণে মোর মনে এসো ব্রজ-গোপাল
বাংলা
English