“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কার মঞ্জীর রিনিঝিনি বাজে-চিনি চিনি
কার মঞ্জীর রিনিঝিনি বাজে-চিনি চিনি
  • Sub Title: প্রাণের মাঝে সদা বাজে তারি রাগিণী-

কার মঞ্জীর রিনিঝিনি বাজে,- চিনি চিনি।
প্রাণের মাঝে সদা বাজে তারি রাগিণী-
চিনি চিনি।।

বন-শিরিষের জিরিজিরি পাতায়
ধীরি ধীরি ঝিরি ঝিরি নূপুর বাজায়,
তমাল-ছায়ায় বেড়ায় ঘুরে মায়া-হরিণী!
চিনি চিনি।।

আমার গানে তারি চরণের অনুরণনে
ছন্দ জাগে গন্ধে রসে রূপে বরণে।
কান পেতে রই দুয়ার-পাশে
তারি আসার আভাস আসে,
ঝঙ্কার তোলে মনের বীণায় বীণ-বাদিনী-
চিনি চিনি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন