“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সেদিন ছিল কি গোধূলি
সেদিন ছিল কি গোধূলি
  • Sub Title: চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব নয়ন

সেদিন ছিল কি গোধূলি-লগন শুভ-দৃষ্টি ক্ষণ?
চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব নয়ন।।
সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে

ডেকে উঠেছিল কুহু-কেকা এক সাথে,
অধীর নেশায় দুলে উঠেছিল মনের মহুয়া বন।।

হে প্রিয়, সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে,
যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাকনাম ধরে?

(প্রিয়) যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালবেসে
আকাশে কি বাঁকা চাদ উঠেছিল হেসে?
শঙ্খ সেদিন বাজায়েছিল কি পাষাণের নারায়ণ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী

মোর প্রিয়া হবে এসো রাণী

  • Sub Title: কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন