“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি চিরতরে দূরে চলে যাব
আমি চিরতরে দূরে চলে যাব
  • Sub Title: আমি বাতাস হইয়া জড়াইব কেশে বেণী যাবে যবে খুলিতে

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে।
আমি বাতাস হইয়া জড়াইব কেশে, বেণী যাবে যবে খুলিতে।।
তোমার সুরের নেশায় যখন

ঝিমাবে আকাশ কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।।

আসিবে তোমার পরমোৎসব কত প্রিয়জন কে জানে,
মনে পড়ে যাবে- কোন্‌ সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে হায়!
চমকি থামিয়া যাবে বেদনায়,
দেখিবে, কে যেন মরে মিশে আছে তোমার পথের ধূলিতে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

দে দোল দে দোল ওরে দে দোল
দে দোল দে দোল ওরে দে দোল

দে দোল দে দোল ওরে দে দোল

  • Sub Title: জাগিয়াছে ভারত সিন্ধু তরঙ্গে কল-কল্লোল॥
ক্ষমা সুন্দর আল্লা
ক্ষমা সুন্দর আল্লা

ক্ষমা সুন্দর আল্লা

  • Sub Title: দোজখের ভয়ে হতে পারিনা হে প্রিয়তম বেড়াপার॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন