“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেঁদো না কেঁদো না, মাগো কে বলেছে কালো
কেঁদো না কেঁদো না, মাগো কে বলেছে কালো
  • Sub Title: কে বলেছে কালো?

কেঁদো না কেঁদো না মাগো
কে বলেছে কালো?
ইষৎ হাসিতে তোর ত্রিভুবন আলো

কে বলেছে কালো॥

কে দিয়েছে গালি তোরে, মন্দ সে মন্দ!
যে বলেছে কালি তোরে, অনধ সে অন্ধ!
মোর তারায় সে দেখে নাই
তার নয়ন-তারায় নাই আলো॥

রাখে লুকিয়ে মা তোর নয়ন-কমল
কোটি আলোর সহস্র দল (মাগো)
তোর রূপ দেখে মা লজ্জায় শিব
অঙ্গে ছাই মাখালো॥

তোর নীল -কপোলে কোটি তারা,
চন্দনেরি ফোটার পারা
ঝিকিমিকি করে গো —
মা তোর দেহলতায় অতুল কোটি রবি-শশীর
মুকুল ফোটে আবার ঝরে গো —

তুমি হোমের-শিখা বহ্নি- জ্যোতি
তুমি স্বাহা দীপ্তিমতী
আঁধার ভুবন ভবনে মা
কল্যাণ-দীপ জ্বালো
তুমি কল্যাণ-দীপ জ্বালো॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

শিউলি ফুলের মালা দোলে
শিউলি ফুলের মালা দোলে

শিউলি ফুলের মালা দোলে

  • Sub Title: এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই॥
ভুলে যেও, ভুলে যেও
ভুলে যেও, ভুলে যেও

ভুলে যেও, ভুলে যেও

  • Sub Title: সেদিন যদি পড়ে আমায় মনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন