“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আবার শ্রাবণ এলো ফিরে
আবার শ্রাবণ এলো ফিরে
  • Sub Title: দোল্না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥

দ্বৈত: আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ুর ডাকে,
দোল্না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥
স্ত্রী: সঙ্গে ল’য়ে গোপ-গোপীরে

পুরুষ: ব্রজের কিশোর যাবে ফিরে
দ্বৈত: লীলা-কিশোর শ্যাম যে লীলা-সাথীর সাথে থাকে
আমার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ূর ডাকে॥

দ্বৈত: দোলনা বেঁধে রইবো চেয়ে আমরা মেঘের পানে
আয় ওরে আয়, নির্জন বনকে জাগাই সেই কাজরী গানে গানে।

স্ত্রী: বৃষ্টি ধারায় টাপুর টুপুর
পুরুষ: শুনব তাহার পায়ের নূপুর
দ্বৈত: বিজলিতে তার চপল চাওয়া দেখব মেঘের ফাঁকে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চাঁদের মতো নীরবে এসো প্রিয়
চাঁদের মতো নীরবে এসো প্রিয়

চাঁদের মতো নীরবে এসো প্রিয়

  • Sub Title: ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন-পাতে॥
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান

ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান

  • Sub Title: জাগো জাগো তন্দ্রা-অলস রে সাজো সাজো রণ-সাজে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন