“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি
আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি
  • Sub Title: কে মোর রাঙা অতিথি

আসিলে এ ভাঙা ঘরে
কে মোর রাঙা অতিথি।
হরষে বরিষে বারি

শাওন-গগন তিতি।।

বকুল-বনের সাকি
নটীন পুবালি হাওয়া
বিলায় সুরভি-সুরা
মাতায় কানন-বীথি।।

বনের বেশর গাঁথে
কদম-কেশর ঝুরি,
শিশির-চুনির হারে
উজল উশীর-সিঁথি।।

তিতির শিখীর সাথে
নোটন-কপোতী নাচে;
ঝিঁঝির ঝিয়ারি গাহে
ঝুমুর কাজরি-গীতি।

হিঙুল হিজল-তলে
ডাহুক পিছল-আঁখি,
বধূর তমাল-চোখে
ঘনায় নিশীথ-ভীতি।

তিমির-ময়ুর আজি
তারার পেখম খোলে,
জড়ায় গগন-গলে
চাঁদের ষোড়শী তিথি।।

মিলন-মালায় বাজে
গোপন মৃণাল-কাঁটা,
নয়ন-জলে কি করি
আঁকিস তাহারি স্মৃতি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মোহান্তের মোহ-অন্তের গান
মোহান্তের মোহ-অন্তের গান

মোহান্তের মোহ-অন্তের গান

  • Sub Title: ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী
ফিরি পথে পথে মজনু দিওয়ানা
ফিরি পথে পথে মজনু দিওয়ানা

ফিরি পথে পথে মজনু দিওয়ানা

  • Sub Title: বুকে মোর এয়্ খোদা তোমারি এশ্ক্ লয়ে
উৎসর্গ-পত্র
উৎসর্গ-পত্র

উৎসর্গ-পত্র

  • Sub Title: শ্রীজিতেন্দ্রনাথ ঘোষ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন