কোরাস্: বাংলার ‘শের’, বাংলার শির,
বাংলার বাণী, বাংলার বীর
সহসা ও-পারে অস্তমান।এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ।।
বাংলার ঋষি বাংলার জ্ঞান বঙ্গবাণীর শ্বেতকমল,
শ্যাম বাংলার বিদ্যা-গঙ্গা অবিদ্যা-নাশী তীর্থ-জল!
মহামহিমার বিরাট পুরুষ শক্তি-ইন্দ্র তেজ-তপন-
রক্ত-উদয় হেরিতে সহসা হেরিনু সে-রবি মেঘ-মগন।কোরাস্: বাংলার ‘শের’, বাংলার শির,
বাংলার বাণী, বাংলার বীর
সহসা ও-পারে অস্তমান।
এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ।।মদ-গর্বীর গর্ব-খর্ব বল-দর্পীর দর্প-নাশ
শ্বেত-ভিতুদের শ্যাম বরাভয় রক্তাসুরের কৃষ্ণ ত্রাস।
নব ভারতের নব আশা-রবি প্রাচী’র উদার অভ্যুদয়
হেরিতে হেরিতে হেরিনু সহসা বিদায়-গোধূলি গগনময়।কোরাস্: বাংলার ‘শের’, বাংলার শির,
বাংলার বাণী, বাংলার বীর
সহসা ও-পারে অস্তমান।
এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ।।পড়িল ধসিয়া গৌরীশঙ্কর হিমালয়-শির স্বর্গচূড়,
গিরি কাঞ্চন-জঙ্ঘা গিরিল- বাংলার যবে দিন-দুপুর।
শিশুক-হাঙর শোষিছে রক্ত, মৃত্যু শোষিছে সাগর-প্রাণ-
পরাধীনা মা’র স্বাধীন সুতের মেদ-ধূমে কালো দেশ-শ্মশান।কোরাস্: বাংলার ‘শের’, বাংলার শির,
বাংলার বাণী, বাংলার বীর
সহসা ও-পারে অস্তমান।
এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ।।অরাজক মারি মড়া-কান্নায় দেশ-জননীর বদ্ধ শ্বাস,
হে দেব-আত্মা! স্বর্গ হইতে দাও কল্যাণ, দাও আভাস,
কেমন করিয়া মৃত্যু মথিয়া মৃত্যুঞ্জয় হয় মানব;
শব হয়ে গেছ, শিব হয়ে এস দেবকী-কারার নীল কেশব।কোরাস্: বাংলার ‘শের’, বাংলার শির,
বাংলার বাণী, বাংলার বীর
সহসা ও-পারে অস্তমান।
এপারে দাঁড়ায়ে দেখিল ভারত মহা-ভারতের মহাপ্রয়াণ।।স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যু হয় ১৯২৪ খ্রিষ্টাব্দের ২৫শে মে (আষাঢ় ১৩৩১ বঙ্গাব্দ)। নজরুল তাঁর স্মরণে রচনা করেছিলেন ‘আশু-প্রয়াণ গীতি’। বঙ্গবাণী পত্রিকার ‘আষাঢ় ১৩৩১ সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল।
আশু-প্রয়াণ গীতি
- Sub Title: বাংলার বাণী বাংলার বীর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 192
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এ কূল ভাঙে ও-কূল গড়ে
- Sub Title: এই তো নদীর খেলা
কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া
- Sub Title: আঁখি-বারি চাপিয়া
বৈকালী সুরে গাও চৈতালি গান
- Sub Title: বসন্ত হয় অবসান
জগতের নাথ, করো পার হে
- Sub Title: মায়া-তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারাবার হে॥
চোখের নেশার ভালোবাসা
- Sub Title: জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥
আজ নতুন ক’রে পড়লো মনে মনের মতনে
- Sub Title: এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায় বারির পতনে
আমি প্রভাতী তারা পূর্বাচলে
- Sub Title: আশা-প্রদীপ আমি নিশির শীশমহলে॥
মনে যে মোর মনের ঠাকুর তারেই আমি
- Sub Title: তারেই আমি পূজা করি
জাগো, জাগো, খোলো গো আঁখি
- Sub Title: নিকুঞ্জ-ভবনে তব জাগিল পাখী
পথিক বন্ধু, এসো এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে
- Sub Title: মন হয়েছে উতলা গো তোমার আসার পথ চেয়ে
ফুরাবে না এই মালা গাঁথা মোর
- Sub Title: ফুরাবে না এই ফুল
হে চির-সুন্দর, বিশ্ব-চরাচর
- Sub Title: তোমারি মনোহর রূপের ছায়া
বাংলা
English