প্রিয়ার চেয়ে শালি ভালো,
বাবার চেয়ে মামা।
ডাইনের চেয়ে ডুগি ভালোঅর্থাৎ কিনা বামা।।
একশালা-সে দোশালা আচ্ছা,
চণ্ডুর চেয়ে গাঁজা,
‘তেনার’ চেয়ে ভালো ‘তেনার’
হাত দিয়ে পান সাজা,
ধাক্কার চেয়ে গুঁতো ভালো
উকোর চেয়ে ঝামা।।টিকির চেয়ে বেণি ভালো,
ধুতির চেয়ে শাড়ি,
পাঁঠার চেয়ে মুরগি ভালো,
থানার চেয়ে ফাঁড়ি,
ঠুঁটোর চেয়ে নুলো ভালো,
প্যান্ট চেয়ে পায়জামা।।পেয়াদার চেয়ে যম ভালো ভাই,
শালের চেয়ে বাঁশ,
দাড়ির চেয়ে গুম্ফ ভালো
আঁটির চেয়ে শাঁস,
ছেলের চেয়ে ছালা ভালো,
পেতের চেয়ে ধামা।।পাকার চেয়ে কাঁচা ভালো,
কালোর চেয়ে ফর্সা,
পেতনির চেয়ে ভূত ভালো ভাই
ছাড়বার থেকে ভরসা।
ঝগড়ার চেয়ে রগ্ড়া ভালো,
কাল্লুর চেয়ে গামা।।
প্রিয়ার চেয়ে শালি ভালো, বাবার চেয়ে মামা
- Sub Title: বাবার চেয়ে মামা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 145
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমার সোনার হিন্দুস্থান
- Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস ননদীরে
- Sub Title: সই বলিস্ ননদীরে
ঝরে বারি গগনে ঝুরুঝুরু
- Sub Title: জাগি একা ভয়ে ভয়ে
কে হেলে দুলে চলে এলোচুলে
- Sub Title: হেসে নদীকুলে এলো হেলে দুলে!
যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায়
- Sub Title: তুমি করিবে প্রণাম
চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
- Sub Title: জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো
একডালি ফুলে ওরে সাজাব কেমন ক’রে
- Sub Title: মেঘে মেঘে এলোচুলে আকাশ গিয়াছে ভরে’
তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি
- Sub Title: নদীর পানে চেয়ে চেয়ে মন যে কেমন করে॥
এসো প্রিয় মন রাঙায়ে
- Sub Title: মন মাধবী বন দুলায়ে দুলায়ে দুলায়ে॥
রোদনে তোর বোধন বাজে
- Sub Title: আয় মা শ্যামা জগন্ময়ী
এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
- Sub Title: চাঁচর চিকুর ওড়ে পবন-বেগে
কত যুগ পাই নাই তোমার দেখা
- Sub Title: থাকিতে পারি না আর একা একা॥
বাংলা
English