বহু-রস-পিয়াসি বৈচিত্র্য-বিলাসী কবি-মন যায় সাকির পাশে। তার না-বলা বাণী সে যেন তার অতীন্দ্রিয় শ্রবণ দিয়ে শুন্তে পায়।
প্রেমের কণ্টক-বিদ্ধ কবি সাকির দ্বারে গিয়ে ফিরে আসে। মুক্তপক্ষ মুক্ত আকাশের পাখিকে ডাকে নীড়ের মায়া। গুল-বাগের ছায়া-কুঞ্জে প্রেমের যে শান্ত নীড় রচেছে কবি-মানসী, তার মায়া মুক্তপক্ষের পাখা কণ্টক-বিদ্ধ করেছে-বহুরূপের পিয়াসি-চিত্ত এক-রূপে আত্মস্থ হয়ে আজ শান্তি পেতে চায়। সাকি গুল-বাগিচার বুলবুলের হৃদয়ের প্রসাদ হৃদয়ে অনুভব করে। ভীরু কবিকে উদ্দেশ করে সে গেয়ে
ওঠে-মুখের কথায় নাই জানালে,
জানিও গানের ভাষায়।এসেছিলে মোর কাছে, হে পথিক,
কিসের আশায়।।আপন মনের কামনারে
রাখলে আড়াল অন্ধকারে,
আপ্নি তুমি করলে হেলা
আপন ভালোবাসায়।।সাধ ছিল যে-হাত দিয়ে গো
পরিয়ে দেবে হার,
দ্বিধা ভরে সেই হাতে, হায়
করলে নমস্কার!নিশুত রাতে বলো সুরে
কেন থাক দূরে দূরে,
কেন এমন গোপন কর
বুকভরা পিয়াসায়।।
মুখের কথায় নাই জানালে
- Sub Title: প্রেমের কণ্টক-বিদ্ধ কবি সাকির দ্বারে গিয়ে ফিরে আসে মুক্তপক্ষ মুক্ত আকাশের পাখিকে ডাকে নীড়ের মায়া গুল-বাগের ছায়া-কুঞ্জে প্রেমের যে শান্ত নীড় রচেছে কবি-মানসী তার মায়া মুক্তপক্ষের পাখা কণ্টক-বিদ্ধ করেছে-বহুরূপের পিয়াসি-চিত্ত এক-রূপে আত্মস্থ হয়ে আজ শান্তি পেতে চায় সাকি গুল-বাগিচার বুলবুলের হৃদয়ের প্রসাদ হৃদয়ে অনুভব করে ভীরু কবিকে উদ্দেশ করে সে গেয়ে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 184
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তোরা সব জয়ধ্বনি কর
- Sub Title: ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়
লায়লী তোমার এসেছে ফিরিয়া
- Sub Title: মজনুঁ গো আঁখি খোলো
রুমু রুম্ ঝুম্
- Sub Title: রুমুঝুমু বাজে নূপুর
শুকনো পাতার নূপুর পায়ে
- Sub Title: নাচিছে ঘুর্ণিবায়
ওগো চৈতী রাতের চাঁদ যেয়ো না
- Sub Title: সাধ না মিটিতে যেতে চেয়ো না॥
অনাদি কাল হতে অনন্ত লোক
- Sub Title: তোমারি জয় গায়ে তোমারি জয়
রাখ এ মিনতি ত্রিভুবন-পতি
- Sub Title: তব পদে মতি (রাখ)
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান
- Sub Title: মুসলিম তার নয়ন-মণি হিন্দু তাহার প্রাণ
শূণ্য এ বুকে পাখী মোর আয়
- Sub Title: ফিরে আয় ফিরে আয়
পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল
- Sub Title: ধীরে ধীরে ধীরে চল
সখি ঐ শোনো বাঁশি বাজে
- Sub Title: মন লাগে না গৃহ-কাজে
তুমি কি নিশীথ-চাঁদ ভাঙাতে ঘুম
- Sub Title: চুপি চুপি আসিলে বাতায়নে
বাংলা
English