“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তওফিক দাও খোদা ইসলামে
তওফিক দাও খোদা ইসলামে
  • Sub Title: মুসলিম-জাঁহা পুন হোক আবাদ

তওফিক দাও খোদা ইসলামে
মুসলিম-জাঁহা পুন হোক আবাদ।
দাও সেই হারানো সলতানত

দাও সেই বাহু, সেই দিল্ আজাদ।।

দাও বেদেরেগ তেগ জুলফিকার
খয়বর-জয়ী শেরে-খোদার,
দাও সেই খলিফা সে হাশমত
দাও সেই মদিনা সে বোগদাদ।।

দাও সে হামজা সেই বীর ওলিদ
দাও সেই ওমর হারুণ-অল-রশীদ,
দাও সেই সালাহ্উদ্দীন আবার
পাপ দুনিয়াতে চলুক জেহাদ।।

দাও সেই রুমী সাদী হাফিজ
সেই জামী খৈয়াম সে তব্রিজ।
দাও সেই আকবর সেই শাহ্জহান
দাও তাজমহলের স্বপ্ন-সাধ।।

দাও ভায়ে ভায়ে সেই মিলন
সেই স্বার্থত্যাগ দৃপ্ত মন,
হোক বিশ্ব-মুসলিম এক-জামাত
উড়ুক নিশান ফের যুক্ত-চাঁদ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তোমারেই আমি চাহিয়াছি, প্রিয়
তোমারেই আমি চাহিয়াছি, প্রিয়

তোমারেই আমি চাহিয়াছি, প্রিয়

  • Sub Title: জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার॥
তুমি সুন্দর কপট হে নাথ
তুমি সুন্দর কপট হে নাথ

তুমি সুন্দর কপট হে নাথ

  • Sub Title: তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর
প্রেম নগরকা ঠিকানা করলে
প্রেম নগরকা ঠিকানা করলে

প্রেম নগরকা ঠিকানা করলে

  • Sub Title: ছোড় করিয়ে দোদিন কা ঘর ওহি রাহপে জানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন