“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আস্ল যখন ফুলের ফাগুন, গুল্-বাগে ফুল চায় বিদায়
আস্ল যখন ফুলের ফাগুন, গুল্-বাগে ফুল চায় বিদায়
  • Sub Title: এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়

আস্ল যখন ফুলের ফাগুন, গুল্-বাগে ফুল চায় বিদায়।
এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়।।
মালঞ্চে আজ ভোর না হতে বিরহী বুল্বুল্ কাঁদে,

না ফুটিতে দলগুলি তার ঝর্ল গোলাব হিম-হাওয়ায়।।
পুরানো গুল্-বাগ এ ধরা, মানুষ তাহে তাজা ফুল,
ছিঁড়ে নিঠুর ফুল-মালি আয়ুর শাখা হ’তে তায়।
এই ধূলিতে হ’ল ধূলি সোনার অঙ্গ বে-শুমার,
বাদশা অনেক নূতন বধূ ঝর্ল জীবন-ভোর-বেলায়।।
এ দুনিয়ার রাঙা কুসুম-সাঁঝ না হ’তেই যায় ঝ’রে,
হাজার আফ্সোস্, নূতন দেহের দেউল ছেড়ে প্রাণ পালায়।।
সামলে চরণ ফে’লো পথিক, পায়ের নীচে মরা ফুল
আছে মিশে এই সে ধরার গোরস্থানে এই ধুলায়।।
হ’ল সময়- লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাফিজ,
বিদায় নে তোর ঘরের কাছে দূরের বঁধু ডাকছে আয়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমার সোনার হিন্দুস্থান
আমার সোনার হিন্দুস্থান

আমার সোনার হিন্দুস্থান

  • Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
মিলন-গান
মিলন-গান

মিলন-গান

  • Sub Title: (সেদিন) দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন