একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
ভ্রমর-কুন্তলা কিশোরী?
আধেক অঙ্গ জলে, রূপের লহর তোলেসে ফুল দেখে বেভুল সিনান বিসরি।।
একি নতুন ছবি, আঁখিতে দেখি ভুল,
কমল ফুল যেন তোলে কমল ফুল
ভাসায়ে ঝিলের জলে অরুণ গাগরি।।ঝিলের নিথর জলে আবেশে ঢলঢল গলে পড়ে সে শত তরঙ্গে,
শারদ আকাশে দলে দলে আসে মেঘ-বলাকা খেলিতে সঙ্গে!
আলোক-মঞ্জরি প্রভাত-বেলা
বিকশি জলে কি গো করিছে খেলা?
আবেশে বুকের আঁচলে ফুল উঠিছে শিহরি।।
একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
- Sub Title: ভ্রমর-কুন্তলা কিশোরী?
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 145
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নতুন নেশার আমার এ মদ
- Sub Title: বল কি নাম দেবো এরে বঁধুয়া
সাগর হতে চুরি ডাগর তব আঁখি
- Sub Title: গভীর চাহনিতে করুণা মাখামাখি
ফণীর ফণায় জ্বলে মণি
- Sub Title: কে নিবি তাহারে আয়
কে পরালো মুণ্ডমালা আমার শ্যামা-মায়ের গলে
- Sub Title: আমার শ্যামা-মায়ের গলে
মোর স্বপনে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী
- Sub Title: হে রূপকুমার ঘুমিয়েছিলাম সেদিন জাগিনি
সখি ঐ শোনো বাঁশি বাজে
- Sub Title: মন লাগে না গৃহ-কাজে
টলমল্ টলমল্ টলে সরসী
- Sub Title: জল নিতে এলে কি গো ষোড়শী॥
সাহারাতে ডেকেছে আজ বান
- Sub Title: মরুভুমি হল গুলিস্তান দেখে যা
বালা যোবান মোরি স্যখিরি পরদেশে পিয়া
- Sub Title: ক্যায়সে স্যামহালু সোলা ব্যরস উম্যারিয়ারি পরদেশে পিয়া
টলমল টলমল পদভরে
- Sub Title: বীরদল চলে সমরে
কেন আসিলে যদি যাবে চলি
- Sub Title: গাঁথিলে না মালা ছিঁড়ে ফুল-কলি
যেদিন ল’ব বিদায়
- Sub Title: ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে
বাংলা
English