একে একে সব মেরেছিস জাতটা শুধু ছিল বাকি।
টিকি ধরে টানিস তোরা, তারেও এবার মারবি নাকি।।
ভাতের হাঁড়ি হুঁকোর জলে কোনোরূপে শাস্ত্র-বুড়োজাত বাঁচিয়ে লুকিয়ে আছে, তারেও বাবা দিসনে হুড়ো।
এক কোণে সে পড়ে আছে ছোঁয়াছুঁয়ির কাঁথা ঢাকি।।জবু-থবু জাতকে নিয়ে এ তো দেখি বিষম ল্যাঠা,
পথ চল্তে গেলেই দেখি শূদ্র অজাত বেজাত ঠ্যাঁটা,
মেথর চাঁড়াল ডোম হাড়ি সব মাল নিয়ে যায় কাঁচি পাকি।।গোরুর গাড়ি চড়তে গিয়ে দেখি শূদ্র চালায় গাড়ি,
হুঁকোতে টান দিতে গিয়ে জল ফেলে দিই তাড়াতাড়ি।
রেলগাড়িতে বামুন শূদ্রে মাছে শাকে মাখামাখি।।মেথরানিটা বললে, ‘বাবু, জাত জানো কি তোমার মায়ের?
পাঁচ ছেলের সে ময়লা ফেলে, আমি ফেলি লক্ষ ছেলের!
স্নান করে সে ঠাকুর পূজে, আমার বেলায় জাতের ফাঁকি।।’ছোঁওয়া-ছুঁয়ি বাঁচিয়ে বাঁচি ভূ-ভারতে কেমন করে,
অব্রাহ্মণ ম্লেচ্ছ চাঁড়াল আষ্টেপিষ্ঠে আছে ভরে,
এমন করে কদিন চালাই জাতের ছেঁড়া কাপড় টাঁকি।।
একে একে সব মেরেছিস, জাতটা শুধু ছিল বাকি
- Sub Title: টিকি ধরে টানিস তোরা তারেও এবার মারবি নাকি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 160
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নাইয়া কর পার
- Sub Title: কূল নাহি নদী-জল সাঁতার
পরজনমে দেখা হবে প্রিয়
- Sub Title: ভুলিও মোরে হেথা ভুলিও
জরীন হরফে লেখা
- Sub Title: রূপালি হরফে লেখা
ভুবনে ভুবনে আজি ছড়িয়ে গেছে রঙ
- Sub Title: রাঙিল মাতিল ধরা অভিনব ঢং
কোন রস-যমুনার কূলে বেণু-কুঞ্জে
- Sub Title: হে কিশোর বেণুকা বাজাও
তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি
- Sub Title: তখন আমার ঘুম ভাঙেনি
আমার গানের মালা আমি করব কারে দান
- Sub Title: করব কারে দান
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
- Sub Title: খোদা তোমার মেহেরবানি
নমো হে নমো যন্ত্রপতি নমো নমো অশান্ত
- Sub Title: তন্ত্রে তব ত্রস্ত ধরা সৃষ্টি পথভ্রান্ত
ফিরে ফিরে দ্বারে আসে যায় কে নিতি
- Sub Title: তার অধরে হাসি আর নয়নে প্রীতি
আরক্ত কিংশুক কাঁপে মালতীর বক্ষ ভরি
- Sub Title: চন্দ্রের অমৃত-স্পর্শে উঠিতেছে শিহরি শিহরি
ঢের কেঁদেছি ঢের সেধেছি
- Sub Title: আর পারিনে যেতে দে তায়
বাংলা
English