“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি
আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি
  • Sub Title: কারণ পরিনামে লুচি

আমার হরিনামে রুচি
কারণ পরিনামে লুচি
আমি ভোজনের লাগি করি ভজন।

আমি মালপো-র লাগি তল্পি বাঁধিয়া
এ কল্প-লোকে এসেছি মন।।

‘রাধা-বল্লভি’-লোভে পূজি রাধা-বল্লভে,
রস-গোল্লার লাগি আসি রাস-মোচ্ছবে!
আমার গোল্লায় গেছে মন রস-গোল্লায় গেছে মন!

ও তো রসগোল্লা কভু নয়
যেন ন্যাড়া-মাথা বাবাজি থালাতে হয়েন উদয়!
গজা দেখে প্রেম যে গজায় হৃদিতলে রে,
পানতোয়া দেখে প্রাণ নাচে হরি বলে রে!
ঐ গোলগাল মোয়া মায়াময় এই সংসার দেয় ভুলিয়ে,
আর ক্ষীরের খোয়াতে খোয়াইতে কুল মন ওঠে চুল্‌বুলিয়ে!
মন বলে হরি হরি হাত বলে হরো হে
অরসিকে তেড়ে আসে বলে ওহে ধরো হে!
সংসারেতে ভক্ত শুধু রাঁধুনি ও ময়রাই-
সেই দুই ভাই আজি এসেছে রে!
যারা ময়দা পেয়ে মাল্‌পো বিলোয়
সে দুই ভাই আজি এসেছে রে!
আমি চিনি মেখে গায়ে যোগী হব দাদা যাব ময়রার দেশে
রস- করার কড়াই-এ ডুবিয়া মরিব গলে সন্দেশ ঠেসে।
ভোজন-ভজহরির শোনো এই তথ্য
গো-ময় সংসারে ভোজনই সত্য।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ফিরে গেছে সই এসে
ফিরে গেছে সই এসে

ফিরে গেছে সই এসে

  • Sub Title: অভিমানে ডাকিনি হেসে (নন্দকুমার)
এই বিশ্বে আমার সবাই চেনা
এই বিশ্বে আমার সবাই চেনা

এই বিশ্বে আমার সবাই চেনা

  • Sub Title: যারে দেখি হয় মনে সেই বন্ধু প্রিয় ভাই
খেলে চঞ্চলা বরষা-বালিকা
খেলে চঞ্চলা বরষা-বালিকা

খেলে চঞ্চলা বরষা-বালিকা

  • Sub Title: মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায়
ধীরে যায় ফিরে ফিরে চায়
ধীরে যায় ফিরে ফিরে চায়

ধীরে যায় ফিরে ফিরে চায়

  • Sub Title: চলে নব অভিসারে ভীরু কিশোরী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন