নাচিছে নট-নাথ, শংকর মহাকাল।
লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল,
আলো-ছায়ার বাঘছাল।।ফেনাইয়া ওঠে নীল কণ্ঠের হলাহল,
ছিঁড়ে পড়ে দামিনী অগ্নি-নাগিনী দল,
দোলে ঈশান মেঘে ধূর্জটি জটাজাল।।বিষম ছন্দে বোলে ডমরু নৃত্য-বেগে,
ললাট-বহ্নি দোলে প্রলয়ানন্দে জেগে,
চরণ-আঘাত লেগে জাগে শ্মশানে কঙ্কাল।।সে নৃত্য-ভঙ্গে গঙ্গা তরঙ্গে
সংগীত দুলে ওঠে অপরূপ রঙ্গে,
নৃত্য-উছল জলে বাজে জলদ তাল।।নৃত্যের ঘোরে ধ্যান-নিমীলিত ত্রিনয়ন
প্রলয়ের মাঝে হেরে নব সৃজন-স্বপন,
জ্যোৎস্না-আশিস ঝরে উছলিয়া শশী-থাল।।
নাচিছে নট-নাথ, শঙ্কর মহাকাল
- Sub Title: লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 166
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল
- Sub Title: শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি!
ফুরাবে না এই মালা গাঁথা মোর
- Sub Title: ফুরাবে না এই ফুল
আমি যদি আরব হতাম, মদিনারই পথ
- Sub Title: এই পথে মোর চ’লে যেতেন নূর-নবী হজরত
এসো প্রাণে গিরিধারী বন-চারী
- Sub Title: গোপী-জন-মনোহরী
মনে পড়ে আজ সে কোন্ জনমে
- Sub Title: বিদায় সন্ধ্যাবেলা—
আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায়
- Sub Title: দেখি তোমায় দূরে থেকে
মদিনা! মদিনা! মদিনা
- Sub Title: তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না
ও কূল-ভাঙ্গা নদী রে
- Sub Title: আমার চোখের নীর এনেছি মিশাতে তোর নীরে
তরুণ-তমাল-বরণ এস শ্যামল আমার
- Sub Title: ঘন শ্যাম তুলি বুলায়ে মেঘ-দলে
প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে হে আয়ুষ্মতী
- Sub Title: মম ভবনে হে আয়ুষ্মতী
ঈদের খুশির তুফানে আজ ভাসলো
- Sub Title: এই তুফানে ডুবু ডুবু জমিন ও আসমান
বোলো না বোলো না ওলো সই
- Sub Title: আর সে কথা
বাংলা
English