এ কূল ভাঙে ও-কূল গড়ে
এই তো নদীর খেলা
(রে ভাই) এই তো বিধির খেলা।সকাল বেলার আমির রে ভাই
ফকির সন্ধ্যাবেলা।।সেই নদীর ধারে কোন ভরসায়
(ওরে বেভুল) বাঁধলি বাসা সুখের আশায়,
যখন ধরল ভাঙন পেলিনে তুই
পারে যাবার ভেলা।।এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ,
যে কুমোর গড়ে সেই দেহ, তার খোঁজ নিল না কেহ।
রাতে রাজা সাজে নাট-মহলে
দিনে ভিক্ষা মেগে পথে চলে,
শেষে শ্মশান-ঘাটে গিয়ে দেখে
সবই মাটির ঢেলা।
এই তো বিধির খেলা রে ভাই
ভব-নদীর খেলা।।
এ কূল ভাঙে ও-কূল গড়ে
- Sub Title: এই তো নদীর খেলা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 169
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ঝুমকো-লতার চিকন পাতায়
- Sub Title: হেরেছি তোমার লাবনি প্রিয়া
তরুণ অশান্ত কে বিরহী
- Sub Title: নিবিড় তমসায় ঘন ঘোর বরষায়
এ নহে বিলাস বন্ধু ফুটেছি জলে কমল
- Sub Title: এ যে ব্যথা-রাঙা হৃদয় আঁখি-জলে টলমল
ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে
- Sub Title: জাফরানি রঙের পরাব পিরান তোর গায় রে
ইসলামের ঐ সওদা লয়ে এল নবিন
- Sub Title: এল নবিন সওদাগর
আসে রজনী, সন্ধ্যামণির প্রদীপ জ্বলে
- Sub Title: ছায়া-আঁচল-ঢাকা কানন তলে
একি অসীম পিয়াসা
- Sub Title: শত জনম গেল তবু মিটিল না
বক্ষে আমার কাবার ছবি
- Sub Title: চক্ষে মোহাম্মদ রসুল
ঐ জলকে চলে লো কার ঝিয়ারী
- Sub Title: রূপ চাপে না তার নীল শাড়ি॥
পুরবের তরুণ অরুণ
- Sub Title: পুরবে আসলে ফিরে
দোষ দিওনা প্রবীণ জ্ঞানী হেরি’ খারাব শারাব-খোর
- Sub Title: তাহার যে পাপ তারই একার হয় না লেখা নামে তোর
আমি ছন্দ ভুল চির-সুন্দরের
- Sub Title: আমি অপ্সরা-মায়া ধ্যান ভঙ্গের
বাংলা
English