এই শীতে আপনি এবং আপনার পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।

Select your language

আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই
আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই

কাঙাল হব মেঙে খাব রাজরাজ্যের আর কার্য নাই

আজ আমায় কৌপিন দে গো
ভারতী গোঁসাই।
কাঙাল হব মেঙে খাব
রাজরাজ্যের আর কার্য নাই।।

এমনি যদি নাহি পারি
ভিক্ষার ছলে বলবো হরি
এই বাসনা মনে করি
বলিব নাম ঠাঁই অঠাঁই।

সাধুশাস্ত্রে জানা গেল
সুখ চেয়ে সোয়াস্তি ভাল
খাই বা না খাই নিস্কলহ
তাতে যদি মুক্তি পাই।

স্বপ্নে যেমন রাজ-রাজ্য পায়
ঘুম ভাঙিলে সব মিথ্যা হয়
এমনি জান সংসারময়
লালন ফকির কেঁদে কয়।।

শিল্পীঃ- শহিদুল বাউল

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন