“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মেরে সাঁইর কুদরতি তা কেউ বুঝতে পারে
মেরে সাঁইর কুদরতি তা কেউ বুঝতে পারে
  • Sub Title: কেউ

মেরে সাঁইর কুদরতি, তা
কেউ

বুঝতে
পারে।
আপনি রাজা, আপনি প্রজা
ভবের
পরে।।

আহাদ রূপ লুকায়, আহাদি আহমদি
রূপ ধরে।
এ মর্ম না জেনে বান্দা
পড়বি ফেরে।
বাজিকর পুতুল নাচায়, কথা কওয়ায়
আপনি তারে।
জীব-দেহ সাঁই লীলায় ফেরায়
সেই প্রকারে।
আপনারে চিনবে যে জন পশবে
সে জন
ভেদের ঘরে।
সিরাজ সাঁই কয়, লালন কি আর
বেড়াও ঘুরে।
————
৩৪৫. লালন-গীতিকা, পৃ.
১৪৬
কথান্তর :
মেরে সাঁই আজব কুদরতি
তা কে
বুঝতে পারে।
আপনি রাজা, আপনি প্রজা
ভবের
পরে।
আহাদ নাম লুকায় যদি
রূপটি ধারে আহম্মদি
এ ভেদ না জেনে বান্দা
পড়বি
ফেরে।
বাজিকর পুতুল নাচায়
আপন তারে কথা কওয়ায়
জীবদেহে সাঁই চালায় ফেরায়
সেই প্রকারে।।

আপনার
চিনবে যেজন
ভেদের ঘরে পাবে সে ধন
সিরাজ সাঁই কয়, লালন
কি আর
বেড়াও ধুড়ে।
লালন-সঙ্গীত, পৃ. ২২৩
স্পষ্টত
পঙক্তি ও স্তবকে বিস্তর পরিবর্তন সাধিত হয়েছে। এর ছন্দ, সুর এবং লয়ও ভিন্ন। তবে মূল
ভাবটি অক্ষুণ্ণ আছে। কোন
গানটি মৌলিক এবং বহিরাঙ্গিক ও সুর-কাঠামোতে পরিবর্তন কে এনেছেন, তা নির্ণয় করা কঠিন।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 কার ভাবে শ্যাম নদেয় এলো
কার ভাবে শ্যাম নদেয় এলো

কার ভাবে শ্যাম নদেয় এলো

  • Sub Title: ও তার ব্রজের ভাবে কি অসুসার ছিল
এ ধন যৌবন চিরদিনের নয়
এ ধন যৌবন চিরদিনের নয়

এ ধন যৌবন চিরদিনের নয়

  • Sub Title: অতি বিনয় করে নিমাই মায়েরে কয়
সত্য বল সুপথে চল ওরে আমার মন
সত্য বল সুপথে চল ওরে আমার মন

সত্য বল সুপথে চল ওরে আমার মন

  • Sub Title: সত্য সুপথ না চিনিলে পাবি নে মানুষের দরশন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন