“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এ বড় আজব কুদরতি
এ বড় আজব কুদরতি
  • Sub Title: আঠরো মোকামের মাঝে

এ বড় আজব কুদরতি
আঠরো মোকামের মাঝে
জ্বলছে একটি রূপের বাতি ।।

কিবা রে কুদরতি খেলা
জলের মাঝে অগ্নিজ্বালা
খবর জানতে হয় নিরালা
নীরে ক্ষীরে আছে জ্যোতি ।।

ফণি মনি লাল জহরে
সে বাতি রেখেছে ঘিরে
তিন সময় তিন যোগ সেই ঘরে
যে জানে সে মহারথি ।।

থাকতে বাতি উজ্জ্বলাময়
দেখ না যার বাসনা হৃদয়
লালন কয় কখন কোন সময়
অন্ধকার হবে বসতি ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 চেয়ে দেখনা রে মন দিব্যনজরে
চেয়ে দেখনা রে মন দিব্যনজরে

চেয়ে দেখনা রে মন দিব্যনজরে

  • Sub Title: চার চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন