কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে।
সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেলো
আর তো এলো না ফিরে।।যার জন্যে কূলমান গেলো
সে আমারে ফাঁকি দিলো
কলঙ্কে জগত রটিল
লোকে বলবে কী আমারে।।দরশনে দুঃখ হরে
পরশিলে পরশ করে
হেন চন্দ্র গৌর আমার
লুকালো কোন শহরে।।যে গৌর সেই গৌরাঙ্গ
হৃদ মাঝারে আছে গৌরাঙ্গ
লালন বলে হেন সঙ্গ
হল না কর্মের ফেরে।।
কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে
- Sub Title: সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেলো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 180
লালন গীতি এর নতুন প্রবন্ধ
এ জনম গেল রে অসার ভেবে
- Sub Title: পেয়েছ মানবজনম
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
- Sub Title: যার যা ধর্ম সেই সে করে
বড় রসিক বিনে কেবা তারে চিনে
- Sub Title: কেবা তারে চেনে
দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা
- Sub Title: অষ্টাঙ্গ গোলাপি বর্ণ পূর্ণ কায়া ষোল কলা
এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী
- Sub Title: এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী
যার আছে নিরিখ নিরূপণ
- Sub Title: দরশন সেই পেয়েছে
মন রে দিনের ভাব যেই ধারা
- Sub Title: শুনলে রে জীবন অমনি হয় সারা
আইনমাফিক নিরিখ্ দিতে ভাব কি
- Sub Title: কাল শমন এলে বলবি কি
নবী না চিনলে সেকি খোদার ভেদ পায়
- Sub Title: চিনিতে বলেছেন খোদা সেই দয়াময়
হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
- Sub Title: আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা
পাগল দেওয়ানের মন কি ধন দিয়ে পাই
- Sub Title: বলি যে আমার আমার
মনের নেংটি এঁটে করো রে ফকিরী
- Sub Title: আমানতের ঘরে মনা হয় না যেনো চুরি
বাংলা
English