“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গুরু বিনে সন্ধান কে জানে
গুরু বিনে সন্ধান কে জানে
  • Sub Title: সে ভেদ জাহের নয় তা বাতেনে

গুরু বিনে সন্ধান কে জানে।
সে ভেদ জাহের নয় তা বাতেনে।।

সুধার কথা লোকে বলছে
গুরুর কাছে সুধা আছে
জানগে উদ্দিশে।
সুধা নিধি দেখতে পাবি
ভক্তি দাও ঐ চরণে।।

বারো মাসে তেরো তিথি সে
সে চাঁদে নাই অমাবস্যে
ভজনে স্থিতি সে।
মাসে মাসে জোয়ার আসে
চন্দ্র উদয় সেইখানে।।

রোহিনীর চাঁদ কপালেতে রয়
নীলপদ্মে কৃষ্ণের আসন হয়
বসে সেবা নেয়।
লালন ভণে ভরা গাঙ্গে
আত্মতত্ত্ব নাই মনে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আমার ঘরের চাবি পরের হাতে
আমার ঘরের চাবি পরের হাতে

আমার ঘরের চাবি পরের হাতে

  • Sub Title: কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর

গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর

  • Sub Title: অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর
বোঝালে বোঝে না মনরায়
বোঝালে বোঝে না মনরায়

বোঝালে বোঝে না মনরায়

  • Sub Title: আইনমত নিরিখ দিতে বেজার হয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন