আয় কে যাবি গৌরচাঁদের হাটে।
তোরা আয় না মনে হয়ে খাঁটি
ধাক্কায় যেন যাসনে চটে ফেটে।।প্রেমপাথারে তুফান ভারি
ধাক্কা লাগে ব্রহ্মপুরী
কর্মগুণে কর্মতরী
কারো কারো তাতে বেঁচে ওঠে।।চতুরালি থাকলে বলো
প্রেমযাজনে বাঁধবে কল
হারিয়ে শেষে দুটি কূল
কাঁদাকাটি লাগবে পথে ঘাটে।।আগে দুখ আর পাছে সুখ হয়
সয়ে বয়ে কেউ যদি রয়
লালন বলে প্রেমপরশ পায়
সামান্য মনে তাই কি ঘটে।।
আয় কে যাবি গৌরচাঁদের হাটে
- Sub Title: তোরা আয় না মনে হয়ে খাঁটি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 247
লালন গীতি এর নতুন প্রবন্ধ
ভজা উচিৎ বটে ছড়ার হাঁড়ি
- Sub Title: যাতে শুদ্ধ করে ঠাকুরবাড়ি
মনের মনে হলো না একদিনে
- Sub Title: আমি আছি কোথায় আর কোথায়
আপনারে আপনি রে মন, না জান ঠিকানা
- Sub Title: পরের অন্তর কেটে সমুদ্দর, কিসে যাবে জানা
আর তো কালার সে ভাব নাইকো সই
- Sub Title: সে না তেজিয়ে মদন, প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম-ঝাঁপই
প্রেম পরম রতন
- Sub Title: লভিবারে হেন ধন
গোষ্ঠে আর যাব না মাগো
- Sub Title: বলাই দাদার দয়া নাই প্রাণে
ধর রে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে
- Sub Title: ক্ষীরোদ মৈথুনের ধারা, ধর রে রসিক নাগরা
সাদা সোহাগিনী ফকির সাধে কেউ কি হয়
- Sub Title: তবে কেন কেহ কেহ বেদাত সেদাত কয়
ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে
- Sub Title: ভুলনা বৈদিক ভুলেতে
স্বরূপে রূপ আছে গিলটি করা
- Sub Title: রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা
আমার মতো প্রাণ কাঁদিলে
- Sub Title: বুঝবি রে গৌরপ্রেমের কালে
যাঁরে প্রেমে বাধ্য করেছি
- Sub Title: তাঁরে কি আর আগলে রেখেছি
বাংলা
English