সেই গোরা এসেছে নদীয়ায়।
রাধারানীর ঋণের দায়।।ব্রজে ছিল কানাই বলাই
নদীয়াতে নাম পাড়ালো গৌর নিতাই
ব্রহ্মাণ্ড যার ভাণ্ডেতে রয়
সে কি ভোলে দই-চিড়ায়।।ব্রজে খেয়ে মাখন ছানা
পোরে নি আশায়;
নদীয়াতে দই-চিড়াতে ভুলেছে কানাই।
যার বেণুর স্বরে, ধেনু ফেরে
যমুনার জল উজান ধায়।।আয় নাগরি দেখরে তোরা
নবরসের নব গোরা
দেখবে প্রাণ জুড়ায়;
লালন বলে অন্তিমকালে
চরণ দিবেন সিরাজ সাঁই।।
সেই গোরা এসেছে নদীয়ায়
- Sub Title: রাধারানীর ঋণের দায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 272
লালন গীতি এর নতুন প্রবন্ধ
লাগল ধুম প্রেমের থানাতে মনচোরা পড়েছে ধরা
- Sub Title: মনচোরা পড়েছে ধরা
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী
- Sub Title: মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী
সে ভাব উদয় না হলে
- Sub Title: কে পাবে সে অধর চাঁদের বারাম
কোন রসে কোন মানুষ আছে
- Sub Title: মহারসের ধনী
মা যশোদে দে তোর গোপালকে গোষ্ঠে লয়ে যাই
- Sub Title: সব রাখল মা বনে গেছে বাকি কেবল বলাই কানাই
চাতক স্বভাব না হলে
- Sub Title: মুখের কথায় কি মেলে
পড় গে নামাজ ভেদ বুঝে সুঝে
- Sub Title: সুঝে
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
- Sub Title: তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়
জ্যান্তে মরা প্রেম সাধন পারবি তোরা
- Sub Title: যে প্রেমে কিশোর-কিশোরী হয়েছে হারা
আমি ওই চরণে দাসের যোগ্য নই
- Sub Title: নইলে মোর দশা কি এমন হয়
নদীর তীর ধারা বয় রে
- Sub Title: ও তার কোন ধারাতে কি
কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে
- Sub Title: সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেলো
বাংলা
English