“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেম-নহরে ভেসেছে যারা
প্রেম-নহরে ভেসেছে যারা
  • Sub Title: বেদবিধি শাস্ত্র অগণ্য মানে না আইন ছাড়া

প্রেম-নহরে ভেসেছে যারা।
বেদবিধি শাস্ত্র অগণ্য মানে না আইন ছাড়া।।

চার বেদ চৌদ্দ শাস্তর
কাজ কিরে তার সে সব খবর
জানে কেবল নূক্তা খবর
নূক্তা হয় না হারা।।

প্রেমের রসিক হয় যে জনে
মন থাকে তার রূপের পানে
অন্যরূপ সে নাহি জানে
আশেকে পাগলপারা।।

বলে গেছেন আপে বারি
রূপের কাছে আজ্ঞাকারী
লালন শাহ তাই কয় ফুকারি
সিরাজ সাঁইর ধারা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

দিল্লি লাহোর
দিল্লি লাহোর

দিল্লি লাহোর

  • Sub Title: কে কথা কয় রে দেখা দেয় না
আজ রোগ বাড়ালি কুপথ্য করে
আজ রোগ বাড়ালি কুপথ্য করে

আজ রোগ বাড়ালি কুপথ্য করে

  • Sub Title: ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়

মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়

  • Sub Title: যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন