“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে

মানুষ দিয়া ফুটাইল ফুল

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে
মানুষ দিয়া ফুটাইল ফুল।
আদমকে নিষেধ করে গন্দম খেওনা,
গন্দমকে হুকুম দিল পিছু ছেড়না ।
বুঝিতে আজ তাঁর বাহানা
সংসারে এই গন্ডগোল ।।

যে গন্দম খেয়ে আদম হইল গোনাগার,
আজ পর্যন্ত আমরা তাহা করতেছি আহার।
হজরত আদম হাওয়া সেই গন্দম
এই হলো সেই কথার মূল ।।

হাওয়া গন্দম ছিঁড়ে যখন বেহেস্তেখানায়,
তিন ফোঁটা খুনজারি তখন হইয়া যায়।
এক ফোঁটা দিয়া মানুষ গড়িয়া
ভরেছেন সাঁই দুনিয়ার কূল।।

গন্দমের আঁঠা দিয়া বানাইয়া লালে কালি,
ছাপাখানার ঘরে কোরান দিতেছে তালি।
আসল কথা যদি বলি
মুন্সী মোল্লায় বলবে বাতুল।।

গন্দমের বাহানা করে পাঠায় সংসারে,
মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে।
কুরআন ছাপায় কোরআন ধরে
লাগছে বিষম হলস্থল।।

জালাল ভাবতে ভাবতে হয়ে পেরেশান,
গন্দম গাছের তলে গেল পাইয়া ময়দান।
গিয়া সেথায় পরিয়া ঘুমায়,
নেশার ঝোঁকে ভাঙেনা ভুল ।।

এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে ।
মানুষ দিয়া ফুটাইল ফুল ।।

কথাঃ- জালাল উদ্দিন খাঁ
শিল্পীঃ- বাউল সুনিল কর্মকার

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

আইজ কেনে দেখিনা গো সই

  • Sub Title: কথা কেনে কওনারে প্রাণ তোমারে যে ভালোবাসি
রাধারমণ দত্ত

সজনী জলে গিয়াছিলাম একেলা

  • Sub Title: রাখছে না গো শ্যাম কালা
রাধারমণ দত্ত

মনের দুঃখে পরান যায় ফাটিয়া

  • Sub Title: প্ৰাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া
রাধারমণ দত্ত

আয়গো সখী কে কে যাবে কদম্ব তলায়

  • Sub Title: ডালে বৈসে চিকনকালা মুররী বাজায় ধু
মাইজভাণ্ডারী গান

যে খিড়কীয়ে বিরাজ কর

  • Sub Title: নানা গুণে সর্ব স্থানে, বিরাজিলা গুণধাম
রাধারমণ দত্ত

কি করিতাম তোরে রে পুষ্প

  • Sub Title: রজনী প্ৰভাত হইল ভাসাইতাম সাগরে ধু
দুর্বিন শাহ

প্রেমরোগে পাইল

  • Sub Title: আমার দরদি নাই এ সংসারে
রাধারমণ দত্ত

শুন মাইয়ার পরিচয়

  • Sub Title: অনন্ত মাইয়া দেখ চাইয়া এক মাইয়া সৃষ্টি প্ৰলয় চি
দুর্বিন শাহ

এ বিশ্ববাসী পাপতাপনাশী

  • Sub Title: পারের তরণী নবিজি আমার
মাইজভাণ্ডারী গান

প্রেম যে অমূল্য ধন

  • Sub Title: সহজে কি চিনে তারে ওরে অবোধ মন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন