ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে
ফাওয়াই লুল্লিল্ মুসাল্লিনা বলছেন আল্লাহ কোরানে।।আল্লা বলছেন নবি মানো নবি বলছেন আপন চিন
নামাজ-রোজার অর্থ জান ধরে পিরের চরণে।
মুখে মন্ত্র জুপিলে আন্তাজি সজিদা করলে
বর্জকে মন ঠিক না হলে মন ভুলাবে শয়তানে।।নামাজ পড়িতে চাও আলেফ সুরতে দাঁড়াও
হে হরফে রুকুতে যাও মিশিয়া দমের সনে।
দিল কাবাতে নামাজ পড় মিমেতে সজিদা করো
দাল হরফে আসন ধর মোশাহেদার ময়দানে।।মক্কাতে কাবার ঘর আদি কাবা আদম শহর
ফেরেশতার সজিদার খবর লেখা আছে কোরানে।
কুালবে মমিন আর্শে আল্লা বলে গেছেন রাসুলুল্লা
কোরানে ইশারা দিলা নাহনু আকরাবু শানে।।পূজবে কেন গাছপাথর আপন ঘরের খবর কর
আদম খোদার রঙমহল ঘর গড়ল পাঞ্জাতন শানে।
করিম কয় রাস্তা ধরো মরিবার আগে মরো
তয় সে মুক্তি পাইতে পারো জিয়নে কি মরণে।।
ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে
- Sub Title: ফাওয়াই লুল্লিল্ মুসাল্লিনা বলছেন আল্লাহ কোরানে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 153
বাউল গান এর নতুন প্রবন্ধ
বিশ্বপতি খোদা তোমার
- Sub Title: খেলা বোঝা বড়ো দায়
মন যদি হতে চাও মানুষ
- Sub Title: মানুষকে ভিন বাসিও না
মন তুমি হরি বলবে কোনকালে
- Sub Title: রসরাঙ্গে কাটাইলে ধু
মুর্শিদ আইও রে হৃদের মাজারে
- Sub Title: হৃদ আসনে বসাইয়া চাহিতাম তোমারে
শ্যামের নাগাল পাইলে বন্ধন করি ভাসব যমুনায়
- Sub Title: ললিতা বিশাখা সখী আয় গো তোরা আয়
প্ৰাণ সাইগো আমি রইলাম
- Sub Title: পাষণে বান্ধিয়াছে হিয়া নিদারুণ কালায়
মনের মানুষ অতি ধারে
- Sub Title: মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
- Sub Title: প্রাণী যায় প্রাণী যায় রে
কে বলে পিরিতি ভালা গো সজনী
- Sub Title: কে বলে পিরিতি ভালা
কোন দেশে যাই বলো
- Sub Title: সুখের আশায় দুঃখের বুঝা
বাংলা
English