“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: প্রাণী যায় প্রাণী যায় রে

এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
প্রাণী যায় প্রাণী যায় রে।।

এবারের দুর্দশার কথা কহন না যায়
পেটের ক্ষুধায় কত লোকে লতা পাতা খায় রে।।

পাকিস্তানের গরিব দুঃখীর উপরে খোদায়
না জানি কী অপরাধে এই বিপদ ঘটায় রে।।

ভাইয়ের প্রতি ভাইয়ে নাহি নয়ন ফিরায়
ভব-সাগরে যার তার বৈঠা যার তার ভাবে বায় রে।।

শিশু সময় থাকে সন্তান মা-বাপের হাওলায়
যে সময় যা দরকার পড়ে মায়ের কাছে চায় রে।।

পেটের ক্ষুধায় সন্তান যখন কেঁদে বুক ভাসায়
এই দুঃখে মা-বাপের গলে ফাঁসি দিতে চায় রে।।

সকলেরই মেয়ে-ছেলে আছে দুনিয়ায়
আগুনে ঝাঁপ দিতে চায় তোক সন্তানের মায়ায় রে।।

কত কুলবধূ কুল ছাড়িয়া পেটের ক্ষুধায়
জীবন বাঁচাবারই তরে লঙ্গরখানায় যায় রে।।

সাত বৎসরের লীগ শাসনে এই দুর্দিন ঘটায়
বিশ্বাসঘাতক যুক্তফ্রন্টে দ্বিগুণ জালায় রে।।

কোয়ালিশন মন্ত্রিসভাতে আওয়ামী লীগ যাওয়ায়
চিরদুঃখী গরিব-কাঙালে জীবনভিক্ষা পায় রে।।

এই দুর্নীতি দমন হবে কে ভেবেছে তায়
আঁধারে উঠিলে চন্দ্র চক্ষে দেখা যায় রে।।

স্থানে স্থানে লঙ্গরখানা গরিব দুঃখীর দায়
সপ্তাহে সপ্তাহে তারা রিলিফের চাউল পায় রে।।

গরিব কৃষকের শান্তি কৃষিঋণ পাওয়ায়
বন্যানিরোধ হবে বলে আশা করা যায় রে।।

নয় বৎসরে গোরের পারে যাহারা পৌঁছায়
ইসলাম নষ্ট হবে বলে আজও ভয় দেখায় রে।।

এই উপকার ভুলব না আমরা শত্রুদের ছল্লায়
আপন হস্তে দিব না ছুরি আপনার গলায় রে।।

ওয়াস কুরুনি ওয়ালা তাকফুরুন কুরানে ফরমায়
নিমকের হারামি কর না বলেছেন খোদায় রে।।

এতটুকু অগ্রসর মোরা যাদের উসিলায়
আওয়ামী লীগ জিন্দাবাদ বল মিলিয়া সবায় রে।।

বাউল আবদুল করিম বলে দেশ নিল বন্যায়
আরেক বন্যা মিলিটারি আসছিল মোদের দায় রে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

কি রূপ হেরিয়া অইলাম কদমতলে

  • Sub Title: আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে চি
কবিয়াল রমেশ শীল

সহেনা সহেনা দুঃখ পরাণে

  • Sub Title: সহেনা সহেনা দুঃখ পরাণে
হাসন রাজা

কুলে লও আমারে ভবের মায়া ছাড়িয়া

  • Sub Title: ভবের মায়া ছাড়িয়া
দুর্বিন শাহ

পিরিতে করিল দেশান্তরী

  • Sub Title: হলেম ভিখারি
রাধারমণ দত্ত

মোহনমুরালী কোন বনে বাজিল

  • Sub Title: শ্রবণ সুরঞ্জিত বংশী নামামৃত
রাধারমণ দত্ত

সোনা-বন্ধু কালিয়া

  • Sub Title: আইল না শ্যাম কি দোইষ জানিয়া
মাইজভাণ্ডারী গান

খোদা কা খেলকত্ যু দেখতে

  • Sub Title: আছমান উপর্ জমিঁকে নিচে
মাইজভাণ্ডারী গান

কি দোষ করিলাম কার

  • Sub Title: বিনা দোষে দোষী করি কেন করে জ্বালাতন
মাইজভাণ্ডারী গান

কাঁদিয়ে কাঁদাই যেও না

  • Sub Title: টুক না হেরিলে তোমা প্রাণে ছটফটাই
রাধারমণ দত্ত

গো বিনোদিনী রাই শ্যামবন্ধু কার বাসরে তুমি

  • Sub Title: আইবো করি কই আমারে রাখিলো লালসাই
রাধারমণ দত্ত

বন্ধু আইলায় না আইলায় না আইলায় না রে

  • Sub Title: দারুণ কোকিলার রবে বুক ভাসিয়া যায় রে
হাসন রাজা

হাসন রাজা বাউলা, মনে সদায় রাখিও আল্লা

  • Sub Title: আর কিছু মনে আসলে পড়িও নওজবিল্লা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন