মনের মানুষ অতি ধারে
মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
ভক্ত যে-জন হইতে পারে।।হিন্দু কি মুসলমান শাক্ত বৌদ্ধ খ্রিস্টান
সকলই সমান প্রেমের বাজারে
তত্ত্বজ্ঞান জাগে যার ঘুচে যায় আঁধার
কেহ ঘোরে ভব অন্ধকারে।।কেহ বলে সাকার কেহ বলে নিরাকার
মীমাংসা নাই তার ভবপুরে
তত্ত্বজ্ঞানী যতজন সাধু ফকির মহাজন
সকলেই বলে সে মানুষের ঘরে।।মানুষের মাঝে মানুষের কাজে
মানুষের সাজে বিরাজ করে
আপনি হাসিয়া উঠে যে ভাসিয়া
ভক্তজনের হৃদয়পুরে।।আবদুল করিম বলে মোহমায়াজালে
পড়ে আছি অন্ধকারে
ঘুচিত আঁধার দেখিতাম দিদার
আমি আমার হইলে পরে।।
মনের মানুষ অতি ধারে
- Sub Title: মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 167
বাউল গান এর নতুন প্রবন্ধ
নাগর প্রবেশিও না রাধার মন্দিরে
- Sub Title: সারা নিশি জাগরণ করি মান করি ঘুমাইয়াছে প্যারী
কালার সঙ্গে প্ৰেম করিয়ে গো লাঞ্ছনা তোমার
- Sub Title: এগো কেন গলে দিয়াছিলে প্ৰেম ফুলহার
চির পরাধিনী নারীর গো মনে সুক থাকে না
- Sub Title: আপনার সুকে সুকী জগৎ পরায় সুক বুঝে না
প্ৰাণে মরি সহচরী
- Sub Title: অবলা সরলা কুলের কুলবালা প্ৰেম করিয়া জ্বালা হইল
কলির জীবের ভাগ্যে গৌরচান্দ উদয় হইয়াছে
- Sub Title: রাধা ভাব প্ৰেমতরঙ্গে ভুবন মাথিয়াছে চি
ভ্রমরারে কি মনে করি আইলে প্রাণ নলিনী ভবনে
- Sub Title: ভ্রমরারে ! কি মনে করি আইলে প্রাণ নলিনী ভবনে |
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
- Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম
মধু বৃন্দাবনেরে রাই মিলিল গিরিধারী
- Sub Title: উচ্চ পুচ্চ তুলে নাচে ময়ুর ময়ুরী
আর কতদিন ভাঙা বজরা ঠেলিব
- Sub Title: বজরা যে পুরান হইছে রূক কাঠ পচে গেছে
অতি দুর্গম তরিকত ভাই
- Sub Title: পীর হলো এই রাস্তার আলো ঠিক মনে রাখিও
প্রেম যে অমূল্য ধন
- Sub Title: সহজে কি চিনে তারে ওরে অবোধ মন
যায় যায় সুদিন দিনে দিনে
- Sub Title: পদাশ্রয় (ধু)
বাংলা
English