“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম

জাতি কুল যৌবন দিয়াছি প্রাণ যাবে তার কাছে গো

ভাবিলে কি হবে গো
যা হইবার তা হইয়া গেছে

জাতি কুল যৌবন দিয়াছি
প্রাণ যাবে তার কাছে গো
যা হইবার তা হইয়া গেছে

কালার সনে প্রেম করিয়া
কাল-নাগে দংশিছে
ঝাইড়া বিষ নামাইতে পারে
এমন কি কেউ আছে গো
যা হইবার তা হইয়া গেছে

পিরিত পিরিত সবাই বলে
পিরিত যে কইরাছে
পিরিত কইরা জ্বইলা-পুইড়া
কতজন যে মরছে গো
যা হইবার তা হইয়া গেছে

আগুনের তুলনা হয়না
প্রেম আগুনের কাছে
নিভাইলে নিভেনা আগুন
কি কইরা প্রাণ বাঁচে গো
যা হইবার তা হইয়া গেছে

বলে বলুক লোকে মন্দ
কুলের ভয় কি আছে
আব্দুল করিম জিতে-মরা
বন্ধু পাইলে বাঁচে গো

রচনাঃ বাউল শাহ্‌ আব্দুল করিম। শিল্পীঃ- চন্দনা মজুমদার

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

সহিতে পারি না বিরহের যাতনা

  • Sub Title: আইল না শ্যাম গুণমণি
সখী তারে নিষেধ করে দে বারণ করে দে

সখী তারে নিষেধ করে দে বারণ করে দে

  • Sub Title: ও সে আর যেন না বাজায় বাঁশরি রাধা নাম ধরে
রাধারমণ দত্ত

কালায় রাধাকে ভাবিয়া মনে

  • Sub Title: ডাকে মনোসাধে আয় গৌ রাধে তোর লাগি মোর কাঁদে প্রাণে
কবিয়াল রমেশ শীল

বহুত্বরে ভাব বহুতর

  • Sub Title: এক বুঝিয়ে একের ঘরে বসত কর
মাইজভাণ্ডারী গান

যবে চৈলে যাবে দম

  • Sub Title: ইষ্ট মিত্র মালে ধনে, ছাড়িবে তখন
রাধারমণ দত্ত

জলধারা দেও মাথে গো সখী জলধারা দেও মাথে

  • Sub Title: জল ডালিয়া জলে গেলাম গো সখী বন্ধু পাইবার আশে
শাহ আব্দুল করিম

সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে

  • Sub Title: তুমি জানো আমার বেদন আর বলিব কারে
দুর্বিন শাহ

লা-ইলাহার বাগানেতে

  • Sub Title: ফুটেছে ইল্লাল্লার ফুল
তারে ভাবলে কি আর
তারে ভাবলে কি আর

তারে ভাবলে কি আর

  • Sub Title: না দেখলে নয়নে রে বন্ধু
দুর্বিন শাহ

আমি যদি যাই মরিয়া রে

  • Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া
শাহ আব্দুল করিম

খুঁজিয়া পাইলাম না রে বন্ধু তুমি কোথায় থাক

  • Sub Title: আমি তোমায় দেখতে নারি তুমি আমায় দেখ রে বন্ধু
রাধারমণ দত্ত

তোরা কে যাবে গো আয় শ্যাম দরশনে

  • Sub Title: আমি যাই নিকুঞ্জ বনে ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন