সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে
তুমি জানো আমার বেদন আর বলিব কারে।।বন্ধু ও, অপরাধী আছি আমি দয়ার সাগর তুমি
অন্তর্যামী জানো তো অন্তরে বন্ধু রে
ক্ষমা করে অপরাধ পূর্ণ কর মনোসাধ
কুল নিয়া ঘটাইলে প্রমাদ সদায় আঁখি ঝরে।।বন্ধু ও, মিছা ভবে মিছা মায়ায় ভুলিয়া রয়েছি তোমায়
নিরুপায় হলেম একেবারে বন্ধু রে
পতিতপাবন নামটি তোমার পাতকীরে কর উদ্ধার
ভরসা করেছি এবার তোমারই দরবারে।।বন্ধু ও, তব পদে আশ্রয় নিয়া আমার আমার ছেড়ে দিয়া
তোমার হইয়া থাকব সুখের ঘরে বন্ধু রে
পাগল আবদুল করিম বলে চাই না স্বর্গ তোমায় পাইলে
কর্মফলে আছি অন্ধকারে।।
সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে
- Sub Title: তুমি জানো আমার বেদন আর বলিব কারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 237
বাউল গান এর নতুন প্রবন্ধ
পরাণ কাঁদে তোমারি লাগিয়া
- Sub Title: (বন্ধুরে) নিজের জ্বালায় নিজে মরি
অহে প্রাণ সারা দু’নয়ন তারা
- Sub Title: সৈপাছি সকলি চরণে
হত মূর্খ নষ্ট দেহ না চিনিলি
- Sub Title: হস্ত পদ আছে মাত্র দিন কাটায় পশু আকারে
আপনা প্রেমে আপে মজি আপে
- Sub Title: আপনা বিরহে আপে হারি, আপে ঘুইরাছি
আইস আইস গো কোলে রহমানী
- Sub Title: তোরে লইয়া বাপে পুতে করি টানাটানি
নিশি কেহ এসে আমা কৈল্য
- Sub Title: জ্বালায় রূপ সামায়ে কৈল্য পরওয়ানা
ও নিদয়া হইয়াছ রে বন্ধু
- Sub Title: দয়া নাই তোর মনে
বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি
- Sub Title: এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখী
ধরনা ধরনা সখি বন্ধু বিনে
- Sub Title: প্রেম তাড়না সহিতে নারি যমুনাতে ঝম্প দিব
এ বিশ্ববাসী পাপতাপনাশী
- Sub Title: পারের তরণী নবিজি আমার
পতিতপাবনে চৈতন্য নিতাই
- Sub Title: পাপী তাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই চি
আল্লা তোমায় ডাকি গো
- Sub Title: তুমি দয়া করো গো
বাংলা
English