“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: জানতে পারে পরমতত্ত্ব

কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
জানতে পারে পরমতত্ত্ব
গুরুর মন্ত্র যেজন লয়।।

নদীর নাম হয় কামালসাগর
মাসে একবার উঠে লহর
সাধুজনে রাখে খবর
যোগে মিশে সেই সময়।
না জেনে কেউ পড়লে পাকে
ঐ নদীর ঘূর্ণির্বাঁকে
না জানি কী জিনিস থাকে
জাহাজ নৌকা টেনে লয়।।

নদীতে হয় নোনা পানি
কালকুম্ভিরের বসত জানি
যে হয়েছে পরশমণি
তারে দেখলে দূরে রয়।
সাধু জ্ঞানী আরিফ যারা
ঐ নদীর ভাও জানে তারা
হয়ে রাজহংসের ধারা
জল ফেলে দুধ বেছে লয়।।

পড়িও না রিপুর ফাঁদে
ভক্তি রেখ মুর্শিদপদে
পড়বে না কোনো বিপদে
নিলে মুর্শিদ পদাশ্রয়।
আবদুল করিম মূঢ়মতি
মুর্শিদ বিনে নাই তার গতি
কাঙাল জেনে দাসের প্রতি
যদি মৌলার দয়া হয়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাগো এ পাতকী ডুবে যদি যায়

মাগো এ পাতকী ডুবে যদি যায়

  • Sub Title: অন্ধকার চির মরণ সিন্ধুনীরে
রাধারমণ দত্ত

আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়

  • Sub Title: আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়
মাইজভাণ্ডারী গান

সখী করি কি উপায়

  • Sub Title: বন্ধের প্রেমানলে সদা জ্বৈলে পুঁড়ি যাই
দুর্বিন শাহ

পঞ্চতত্ত্বের ভেদ বুঝিয়া

  • Sub Title: করো রে মন সাধনা
রাধারমণ দত্ত

মন রবে না রে চিরকাল

  • Sub Title: যৌবন যমুনার জোয়ার
দুর্বিন শাহ

সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি

  • Sub Title: জানি আজ কার বা কুঞ্জে রইল গুণমণি গো সখি
দুর্বিন শাহ

মজো রে পাগেলা মন

  • Sub Title: গরল পিরিত ছেড়ে দিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন