প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো।।প্রেম না করে ছিলাম সুখে দোষ দিত না পাড়ার লোকে
সবাই বাসত ভালো
প্রেম করিলাম কুল মজাইলাম কলঙ্কের ঢোল বেজে উঠল।।একে আমি কুলবালা ঘরে জ্বালা বাইরে জ্বালা
উপায় কী বলো
জ্বালার উপর দ্বিগুণ জ্বালা বন্ধু জানি কই রইল।।অন্তরে বিচ্ছেদের আগুন জ্বলছে সদায় হইয়া দ্বিগুণ
পুড়ে ছাই করিল
বাউল আবদুল করিম বলে পোড়ায় পোড়ায় জনম গেল।।
প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
- Sub Title: মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 225
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার গৃহ কর্ম না লয় মনে
- Sub Title: ঐ কালার বাঁশির গানে
রাধে গো তোর চরণে বিনয়
- Sub Title: মরণকালে দিও দেখা
কৈ রৈল কৈ রৈল আমার শ্যামচান্দ শুকপাখি
- Sub Title: আঙ্খির মাঝে পঙ্খীর বাসা তিলে পলে দেখি
তবে বাঁশি সমতুল্য হৈল
- Sub Title: নিরাঞ্জন বিনে কেহ না রৈল সহিত
ওরে হাসন রাজা মিয়া, প্রেমের বান্ধন বান্ধরে
- Sub Title: দিলের জিঞ্জির দিয়া
দরখাস্ত করিতে এলাম মওলার চরণে
- Sub Title: এই জমানার বাদশা তুমি শুনেছি কানে
বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
- Sub Title: খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির
আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে
- Sub Title: রূপের কিরণ রূপের হিরণ লাগল আমার গলে
সজনী, আমি ভাবের মরা মইলাম না
- Sub Title: স’জ পিরিতি হইল না
ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া
- Sub Title: কালিন্দীর স্রোতে আমার কলসী গেল ভাইয়া
আমার বন্ধুর জন্য মন উদাসি
- Sub Title: পরাণে তাহারে চায়
জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
- Sub Title: এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই
বাংলা
English