“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: রাজ্য ছেড়ে রাজা গেল শূন্য করি সিংহাসন

একি শুনি ভবে নাই আমার মাওলাধন,
রাজ্য ছেড়ে রাজা গেল শূন্য করি সিংহাসন।

মনকে বুঝাতে না’রি, কেমনে বা প্রত্যয় করি,
মরিয়া পুনঃ জিয়ে যারা, তাদের আবার কি মরণ।

কুরআনেতে বিভূ কয় আউলিয়া অমর হয়,
মরিয়া গেছে এই কথাটি বলনারে বন্ধুগণ।

বাবাজী মেরাজে গেছে, আরশে পড়ি বসা আছে,
প্রাণের চক্ষে চাহে যারা পায় বাবার দরশন।

মনকে বুঝায়ে রাখি, বুঝে না এ পোঁড়া আঁখি,
অশ্রুধারা প্রবাহিত তাই সদা সর্বক্ষণ।

বাবা তুমি মর নাই, রয়েছ আড়ালে যাই,
বিচ্ছেদ বিরহ জ্বালা, কুহুরিছে দাসগণ।

বাবা তোমার পায়ে পড়ি, লক্ষ লক্ষ সজিদা করি,
সতত করিমে যেন পায় বাবার দুই চরণ।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

প্ৰাণবন্ধু দাসীরে ফিরিয়া চাইও

  • Sub Title: অবলা রাধারে বন্ধু মনেতে ভাবিও
প্রভু নিলাজ হৃদয়ে কর কঠিন আঘাত

প্রভু নিলাজ হৃদয়ে কর কঠিন আঘাত

  • Sub Title: কর দুষ্ট কলঙ্কিত এ শোণিত পাত
তুমি হীনা দুপুরে নগরীর গতিময়তা

তুমি হীনা দুপুরে নগরীর গতিময়তা

  • Sub Title: অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা
রাধারমণ দত্ত

আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া

  • Sub Title: শ্যামের বাঁশি ডাকে জয়রাধা বলিয়া ধু
রাধারমণ দত্ত

ঢেউ দিয়ো না, ঢেউ দিয়ো না

  • Sub Title: গো সই ঢেউ দিয়ো না জলে
রাধারমণ দত্ত

শুনিয়া মোহন বাঁশি যমুনা পুলিনে আসি

  • Sub Title: না পুরিল-মনের দুরাশা
দুর্বিন শাহ

তুই বন্ধের পিরিতে রে কলঙ্ক জগতে রে

  • Sub Title: মিছা দোষী হইলাম রে সাধের প্রেম বাড়াইয়া
রাধারমণ দত্ত

অরে পাষাণ মন রে

  • Sub Title: ঐ হারির নাম লইলেরে শমনের ভয় আর রবে নাচি
রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ ঝিম্‌ ঘন দেয়া বরষে

রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ ঝিম্‌ ঘন দেয়া বরষে

  • Sub Title: কাজরী নাচিয়া চল পুরনারী হরষে
আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে (বাউড়ি বাতাসে)

আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে (বাউড়ি বাতাসে)

  • Sub Title: আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন