কার কাছে যাব কারে জানাব
অন্তরের বেদনা
সহিতে না পারি জ্বলেপুড়ে মরি
প্রাণ বন্ধুয়ায় দুঃখ বোঝে না।।নতুন ফাগুনে নতুন যৌবনে
পাগল মনে বুঝ মানে না
মনের বসন্ত হয় যদি অন্ত
ফিরে তো আর আসিবে না।।সুসময়ে সুজন হইয়া আপন
স্বরূপে যখন দেখা দিল না
বিনে প্রাণসখা বসে কাঁদি একা
কপালে কী লেখা জানি না।।সরল জানিয়া পিরিতি করিয়া
কাঁদিয়া দিন ফুরায় না
আবদুল করিম বলে অন্তিম কালে
চরণ পাইব বলে বাসনা।।
কার কাছে যাব কারে জানাব
- Sub Title: অন্তরের বেদনা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 159
বাউল গান এর নতুন প্রবন্ধ
নানান দেশে নানান ভাসা (ভাষা)
- Sub Title: নানান দেশে নানান ভাসা (ভাষা)
কান্দ কে গো নদীরও কূলে
- Sub Title: আমি যাই নৌকা বাইয়া প্রেম নদী দিয়া
ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা
- Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়
কেমনে ভুলি তাঁহারে
- Sub Title: শয়নে স্বপ্নেতে সদা হেরি যাহারে
কুঞ্জের মাঝে কে গো রাধে কে গো রাধে
- Sub Title: ললিতায় বলে রাধার বন্ধু আসিয়াছে
দিল তরপ্তা হায় হামারা
- Sub Title: গাউসুল আজম মাইজভাণ্ডারী ছর্ গোরো হে আউলিয়া
দয়ার অবতার করুণা আধার
- Sub Title: মহিমা মহান, হয়ে কৃপাবান সত্যের সন্ধান জানাতে
আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত
- Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
না জানি কি গুণ আছে
- Sub Title: যত দেখি তত সাধ দেখিতে আবার
ইলিশামাছ কি বিলে থাকে
- Sub Title: মধু কি হয় বলার চাকে মধু থাকে মধুর চাকে
মিছা কেন ডাক রে কোকিল
- Sub Title: এগো ভাঙ্গিয়াছ রাধার বিছানা তোমরা সুখে থাক
মন ভ্রমর সকল ফুলে মজাইওনা
- Sub Title: ভবোদ্যানে মাত্র এক পুস্প বিলক্ষণ
বাংলা
English