“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: করো রে মন সাধনা

পঞ্চতত্ত্বের ভেদ বুঝিয়া
করো রে মন সাধনা
দেহে আছে পঞ্চতত্ত্ব
তারে আগে চিন না।।

ক্ষিতি-অপ-তেজ-মরুত-ব্যোমেতে
আগুন-মাটি-হাওয়া-পানি
এই পদার্থে
দেহখানি করিয়াছে গঠন
পাঁচ-পাঁচা-পঁচিশের তত্ত্ব
এই দেহতে আছে সত্য
যে জনায় করেছে আয়ত্ত
এই দেহ লয় হবে না।।
চক্ষু-কর্ণ-জিহ্বামূলে
নাসিকার কেন্দ্রস্থলে
পঞ্চভূতে খেলা করে
শাস্ত্রভেদে বর্ণনা
‘ক্ষ’-এ মাটি, ‘অ’-এ তে পানি
‘ম’-এ তে বায়ু, ‘ত’-এ তে অগ্নি
ব্যোমে আকাশ হলো জানি
দেহঘরে ঠিকানা।।

শুরুর কৃপা কীর্তনে
সাধনা-ভাবনা-ধ্যানে
বাধ্য পঞ্চজনে
মায়াতিমির রবে না
পঞ্চতত্ত্ব হলে সাধন
মনোবাঞ্ছ হবে পূরণ
বারণ হবে জন্ম-মরণ
আসা-যাওয়া হবে না।।

পাঁচ-পাঁচা-পঁচিশের ঘরে
সাড়ে ছাব্বিশ চন্দ্র ঘুরে
সাড়ে তিনটা রতির জোরে
করে সে আনাগোনা
দয়াল শ্রীগুরুর আদেশে
প্রাণায়াম রুদ্ধশ্বাসে
দুর্বিন শাহ কয় অবশেষে
দুষ্টু রিপু ছয়জনা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

তুমি কে আর আমি বা কে, তাই তো আমি বুঝি না রে

  • Sub Title: এক বিনে দ্বিতীয় আমি অন্য কিছু দেখি না রে
মাইজভাণ্ডারী গান

হাম্ ছবহেঁ নির্গুণ তুমি হোঁ

  • Sub Title: তুমি সর্বস্থানে, আপনা হার্ হার্ গুণে সর্বত্রে হওয়া বিরাজমান
মাইজভাণ্ডারী গান

আজব্ নামে খোদা হো

  • Sub Title: খোদা আশেক্ মাশুক হো তোম্ পেয়ারে জানি মুহাম্মদ
রাধারমণ দত্ত

রাখে গো তোর প্ৰেমঋণে

  • Sub Title: তোমার সুদ সহিতে শুধু করিব যদি প্ৰাণে বাঁচি
মাইজভাণ্ডারী গান

আল্লা বলে মন করহ জপন

  • Sub Title: ভুলিয়ে আপন করহ স্মরণ, সার হবে তবে তোমহারী জপন
রাধারমণ দত্ত

সখী শুন গো ললিতে

  • Sub Title: পরান আমার উচাটন গো কালার বাঁশির সুরেতে
তোমার নয়নের আড়াল হতে চাই আমি

তোমার নয়নের আড়াল হতে চাই আমি

  • Sub Title: তোমারি ভবনে করি বাস
শাহ আব্দুল করিম

পাই না তোমার ঠিক-ঠিকানা

  • Sub Title: নাম শুনে হলেম পাগল
শাহ আব্দুল করিম

মশারি নাই সুযোগ পাইল

  • Sub Title: নিদারুণ মশায়
কবে অবশ এ হৃদয় জাগিবে

কবে অবশ এ হৃদয় জাগিবে

  • Sub Title: প্রাণে সুমতি-সমীরণ বহিবে
দেখে শুনে আনলি রে কড়ি

দেখে শুনে আনলি রে কড়ি

  • Sub Title: ভাল বলে কিনলি রে দুধ, উননে তুলতে হল রে ছানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন