“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: মানব জনম সফল হবে পাবে মাওলার দরশন

বৃথা যায় জীবন মাওলাজীর দরবারে চল মন
মানব জনম সফল হবে পাবে মাওলার দরশন ।

সৎ গুরু না মিলে যদি মানব জন্ম বৃথা হয়,
সংগ গুণে রংগ ধরে সাধু ফকির দরবেশ কয়,
সত্য গুরু মিলে যদি খুলে দিবে জ্ঞান নয়ন ।।

সমুদ্র পার হতে যেমন সুদক্ষ কাণ্ডারী চাই,
সৎ গুরু বিহনে ভব সাগর পারের আশা নাই,
সম্পদে বিপদে ভাব মাওলা ধনের দুই চরণ।

সেবা প্রকরণ যোগে তুষ্ট কর গুরুকে,
ইশারায় দেখায়ে দিবে মানবরূপী তুমিকে,
আঁধার ঘরে জ্বলবে আলো সুখে হবে কাল যাপন ।।

রমেশ বলে বৃথা এই ভবের মাঝে আসিলাম,
মাঝি ছাড়া নৌকার মত উজান ভাটি ভাসিলাম,
হেলায় খেলায় দিন হারালাম নিকটে এল শমন ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

মাইজভাণ্ডারীর চরণ তরী

  • Sub Title: ভক্তি মুদ্রা নিয়ে তারা, রসিক জনে পার করায়
রাধারমণ দত্ত

কি বলমু কালিয়া রূপের কথা, গো সজনী

  • Sub Title: কি বলামু কালিয়া রূপের কথা
মাইজভাণ্ডারী গান

তব দ্বারে পাপী শির দিব বলিদান

  • Sub Title: তব দ্বারে পাপী শির দিব বলিদান
মাইজভাণ্ডারী গান

বন্ধু তোমায় প্রেম করিতে কে বৈলাছে

  • Sub Title: প্রেম করিয়ে ভুলিয়া যাওয়া কে শিখাইছে
মাইজভাণ্ডারী গান

আহারে সোলতান জগতেরী প্রাণ

  • Sub Title: তোমার শ্রীচরণ বিহনে
রাধারমণ দত্ত

ঐ বাজে মোহনবাঁশি

  • Sub Title: বাঁশির রন্ধ্রে রন্ধ্রে সুধামৃত করে বরিষণে ধু
রাধারমণ দত্ত

হরি বল রে অজ্ঞান মন

  • Sub Title: মনুষ্য দুর্লভ জনম গেলে নি আর পাওয়া যায়? ধু-
সুবল বল বল চাই
সুবল বল বল চাই

সুবল বল বল চাই

  • Sub Title: রাই কারণে বৃন্দাবনের সুবল আমি সদায় কান্দিয়া বেড়াই ধু
মাইজভাণ্ডারী গান

প্রিয়ে ধনে কি অনল জ্বালিলরে

  • Sub Title: জ্বালাই পোঁড়াই ভস্ম করিলরে
মাইজভাণ্ডারী গান

শূন্যপুরে ছিল মম

  • Sub Title: রাজত্ব বিহীনে মহারাজ পূজ্যমান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন