শুন শুন ওরে বাঁশি অবলার কুলবিশি
শুন বাঁশি মিনতি আমার।।
তোমার মধুর ধ্বনি মন প্ৰাণ উন্মাদিনীবাঁশি না বাজিও আর৷
ঘরে গুরুজন বৈরী তুমি ডাক নাম ধরি
লাজ ভয় নাহিক তোমার।।
এই তো ব্ৰজনগরে কেবা না পিরিতি করে
কেবা কাকে ডাকে নাম ধরি কার
প্রথম রন্ধ্রের গানে মধুর পরশিল কানে
গৃহকর্ম মনে নাহি আর।।
দ্বিতীয় রন্ধ্রের গানে তনুমন সদা টানে
কেবা পারে ধৈর্য ধরিবার।।
তৃতীয় রন্ধ্রের গানে ঋষি মুনি ভঙ্গ ধ্যানে
কুল নাহি গৃহে থাকা ভার।।
পঞ্চম রন্ধ্রের গানে উন্মাদিনী কৈরে
ঘটাইলে কলঙ্ক রাধার।।
ষষ্ঠ রন্ধের গানে যমুনা বহে উজানে
গৃহে থাকে শক্তি আছে কার।।
সপ্তম রন্ধ্রের গানে গলিত করে পাষাণে
শ্ৰী রাধারমণে কয় জীবন হইল সংশয়
বাঁশি তুমি না বাজিও আর।।
শুন শুন ওরে বাঁশি অবলার কুলবিশি
- Sub Title: শুন বাঁশি মিনতি আমার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 182
বাউল গান এর নতুন প্রবন্ধ
অকৈতব কৃষ্ণনামে আমার মন মজিল কই
- Sub Title: আমার মন মজিল কইগো আমার মন মজিল কই
শোন গো পরান সই তোমারে মরম কই
- Sub Title: বাঁশি মোরে করিল উদাসী
পাকি তুমি থাকি ছুরত
- Sub Title: কলির পাপী উদ্ধারিতে, এলে ভাণ্ডারে মাওলা
আমি যে পাতকি পাপী
- Sub Title: কিন্তু তব দাসগণের, সঙ্গে সদা মিশে রই
দমে দমে জপরে মন
- Sub Title: ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লা
যদি ভজন পথে যাবি
- Sub Title: কালাচাঁদ আনন্দপুরে আপন ঘাটে দেখতে পাবি
গুরু কও মোরে সার শিক্ষা দেও
- Sub Title: যে মন্ত্রে ভব পার
খোদা কি দোলারে
- Sub Title: মাওলাজির দর্পণ, মেরে মাওলানা ধন
ও শ্যাম তোরে করি মানা তুমি-মোহন বাঁশি আর বাজাইও না
- Sub Title: বন্ধু রে সাঞ্জা কালো বাজাও বাঁশি গোপীর মন কর উদাসী
বাংলা
English