যদি ভজন পথে যাবি,
কালাচাঁদ আনন্দপুরে আপন ঘাটে দেখতে পাবি।ত্যাগ করে বেদের বিধি, মেনে লও গুরুর বিধি।
অনুমান ভেবে অবিধি, বর্তমান কর দাবি,
গুরু বটে বিধির বিধি দেখরে মনে ভাবি,
তাতে একবিন্দু অবিশ্বাস হলে নিজের কপাল নিজে খাবি।।গুরু তোর দুগ্ধের নদী, জানিলে মরণের বিধি,
প্রাপ্ত হবে সুধা, নিধি খেয়ে অমর হবি।
সারা জীবন নিত্যানন্দ রসে থাকবি ডুবি,
ও তোর ওজন মত ভজন হলে, ভাগ বণ্টকে অর্ধেক পাবি।।আর কি তোর স্বর্গ নরক, গুরু তোর নরক নিবারক,
হংসের মত করে পরখ, নীর ছেড়ে ক্ষীর খাবি।
জল আগুনে গাছে-বাশে দেখবি গুরুর ছবি।
রমেশ বলে এক রং হলে শমনকে কলা দেখাবি।।
যদি ভজন পথে যাবি
- Sub Title: কালাচাঁদ আনন্দপুরে আপন ঘাটে দেখতে পাবি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 150
বাউল গান এর নতুন প্রবন্ধ
কেমনে ভুলি তাঁহারে
- Sub Title: শয়নে স্বপ্নেতে সদা হেরি যাহারে
তোমার পাদপদ্মে মজিয়ে থাকি হরি
- Sub Title: আমি বাঞ্ছা করি তোমায় হেরি বংশীধারী কাল সোনা
চিননিরে মন আমার জাননিরে মন
- Sub Title: ভব দর্পণেতে সদা বিরাজ করে কোন
কি হইল মম প্রেমজ্বালা, জ্বলে, জ্বলে, জ্বলে
- Sub Title: অন্তরে বাহিরে জ্বলে কলে কলে কলে
ভাব কিসে মন আমার
- Sub Title: ভাবিয়ে কি অন্ত পায়ে প্রেমেরি কথন
মুহাম্মদ কাণ্ডারী মেরে
- Sub Title: ভাঙ্গা নৌকাখানী মেরে কিনারে মেঁ লাগাইয়া
ট্যাংরা তবু কাটোন যায়
- Sub Title: মাগুর মাছে ক্যাতক্যাতায়
প্রণমি চরণে দীনহীন সন্তানে
- Sub Title: বিশ্বপতি তুমি পরম দয়াল
ঐ শুনা যায় শ্যামের বাঁশির ধ্বনি গো
- Sub Title: এই বাঁশির সুরে আমার প্রাণ করল উদাসী গো
বাংলা
English