প্রাণসই বাজে বাঁশি কোন্ কাননে।। ধু।।
শ্যামের বাঁশি কুলবাঁশি কি মধুর পর্শিল কানে।। চি।।
পুলিনে কি জলের ঘাটে কদম্বে কি বংশী বটেসুমধুর বংশীনাটে শুনি শ্ৰবণে।।
আমার মন হইয়াছে উন্মাদিনী প্ৰাণে কি আর ধর্য মানে।। ১।।
নতুন বাঁশের নতুন বাঁশি নতুন বয়সে কালশশী
নতুন নতুন বাজায় বাঁশি বিষম সন্ধানে।।
আমি আর তো ঘরে রইতে নারি আমায় নিয়ে চল শ্যাম যেখানে।। ২।।
শুন গো সজনী সই তোমাতে মরম কই- মনে হয় তার
দাসী হইয়ে রই চরণে
শ্ৰী রাধারমণের আশা পূর্ণ হবে কত দিনে।।
প্রাণসই বাজে বাঁশি কোন কাননে
- Sub Title: শ্যামের বাঁশি কুলবাঁশি কি মধুর পর্শিল কানে চি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 202
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর শুন শুন শুন মন দিয়া
- Sub Title: কালায় প্ৰাণ নিল মুররী বাজাইয়া
কোন রসিকে মোহন বাঁশি বাজাল
- Sub Title: কোন রসিকে মোহন বাঁশি বাজাল
কেন চিনলিনারে মন
- Sub Title: গাউসুল আযম মাইজভাণ্ডারী মাওলানা কেমন
বজতী হ্যায় হার ছাজ মেঁ
- Sub Title: হার তানু আওর তারূঁ মেঁ, লা-এলাহা ইল্লাল্লা
গৌরনামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন
- Sub Title: দয়া করে তুলে নেও মই অতি অভাজন
সাধ করি পালছি পাখি
- Sub Title: তাঁরে দেখি হৈতেম সুখি জুড়াইত দু’টি আঁখি
প্রেমের হাটে যাবে যদি
- Sub Title: আর নাই বেলা; চলরে এখন ধু
সখি তোমারে করি মানা
- Sub Title: অবলা কামিনীর মনে উঠল প্রেমের তাড়না
বিনতি করি কাতরে গউরচান গুণমণি
- Sub Title: একবার আইস আমারে জানিয়া দুখিনী
আমি ইতিহাস লিখতে পারবো না
- Sub Title: আমি তোমাকে ভূলতে পারবো না
ছাড়িয়া যাইবার না লয় মনে আমরা বিদায় হই
- Sub Title: জন্মের মতো প্ৰাণনাথরে আবার দেখিয়া লই
বাংলা
English