“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: রাধার বন্ধুয়া

রাধার কথা নাই কি তোমার মনে
রাধার বন্ধুয়া
পাশরিলা বলো কোন পরানে।।

বন্ধুয়া ও
যখন তুমি প্রেম করিলা
কতই আশা দিয়াছিলা
বলেছিলা ভুলবে না জীবনে
দাসখতে করিয়া স্বাক্ষর
আসিয়া মথুরানগর
রাধার প্রতি নিদয়া হইলা কেনে।।

বন্ধুয়া ও
হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে
সদায় রাধা পড়ে ঢলে
শয্যাগত হইল দিনে দিনে
এই কি তোর পিরিতের রীতি
প্রাণে মার নারী জাতি
কলঙ্ক নাম রহিল ভুবনে।।

বন্ধুয়া ও
প্রেমপত্র নিয়া হাতে
আসিয়াছি মথুরাতে
যাবে যদি চল কুঞ্জবনে
বলে পাগল এ দুর্বিন শাহ
রাই মনে রইল আশা
পাবে দেখা মরণেরই দিনে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

দিবস রজনী গো আমি কেমনে গৃহে থাকি

  • Sub Title: শ্যামল বরণ অলক নয়ন পলকেতে দেখি
রাধারমণ দত্ত

কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী

  • Sub Title: খিবা আশায় বসি রইলাম দিবস রজনী
হাসন রাজা

সোনা বন্ধের লাগিয়া হাসন রাজা হইল ফানা

  • Sub Title: রঙ্গে রঙ্গে গাইতে আছে কতই যে গানা
সখি চল যাই অজধ্যাতে
সখি চল যাই অজধ্যাতে

সখি চল যাই অজধ্যাতে

  • Sub Title: রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে
রাধারমণ দত্ত

ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন

  • Sub Title: কোন্ মানুষ ইন্দ্রের কোলে সে ধরে চতুর্দোলে
শাহ আব্দুল করিম

মনমাঝি তোর মানবতরী

  • Sub Title: ভবসাগরে ভেসে যায়
রাধারমণ দত্ত

বন্ধু আমার প্রাণনাথ বন্ধুরে

  • Sub Title: সত্য করি বলরে বন্ধু আমার
হাসন রাজা

দয়াল কানাই! দয়াল কানাই রে;

  • Sub Title: পার করিয়া দেও কাঙালি রে
কবিয়াল রমেশ শীল

প্রেম শিখায়ে বধিলা পরানি

  • Sub Title: তোমার প্রেম হৃদয়ে ধরি, নগরে বাজারে ফিরি
রাধারমণ দত্ত

কালা রে তোর রং কালা

  • Sub Title: প্ৰাণ দিলে প্ৰাণ মিশে নারে ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন