“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: ভবসাগরে ভেসে যায়

মনমাঝি তোর মানবতরী
ভবসাগরে ভেসে যায়
বেলা গেলে সন্ধ্যা হলে
পাড়ি দেওয়া হবে দায়।।

যারা সুজন বেপারি
সুসময়ে ধরে পাড়ি
দয়াল নামে গেয়ে সারি
অনুরাগের বৈঠা বায়।।

ভবসাগরের পাকে পড়ে
কেউ বাঁচে কেউ ডুবে মরে
ভক্তজনে আশা করে
অকূল কূল পাইতে চায়।।

সামনে আঁধার রাতি
কেউ নহে কার সঙ্গের সাথি
মুর্শিদ ইমানের বাতি
যেজনে সেই পরশ পায়।।

আসিয়া আই ভববাসে
বন্দি আছি অষ্টপাশে
আবদুল করিম চিরদাসে
মুর্শিদের গুনগান গায়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

রূপ দেইখে মন ভুলে ভুলিলে না ভোলা যায়

  • Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায়
কবিয়াল রমেশ শীল

দয়াল গুরুর অপার দয়া

  • Sub Title: কি দিয়ে করিবে দয়া আমি তারে ডাকি কই
দুর্বিন শাহ

যে দুঃখ দিয়াছ রাই

  • Sub Title: আমার বলতে প্রাণ যায়
দুর্বিন শাহ

কাল হলো যামিনী রে

  • Sub Title: কান্দে রমণী
রাধারমণ দত্ত

মিলিল মিলিল মিলিল রে

  • Sub Title: আজ কুঞ্জে রাধা কানাই মিলিল রে
কবিয়াল রমেশ শীল

চলরে মন ত্বরাই যাই

  • Sub Title: গাউসুল আযম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে
রাধারমণ দত্ত

প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে

  • Sub Title: মইলে যে জিয়াইতো পারে রসিক বলি তারে
আমি পথ-মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে

আমি পথ-মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে

  • Sub Title: গোপন অশ্রু-সম রাতের নয়ন-পাতে
মাইজভাণ্ডারী গান

আয় সাহে সাহাঁ মাওলায়ে জমাঁ

  • Sub Title: তুঝে ছোড়কে আব মই যাঁও কাঁহা
মাইজভাণ্ডারী গান

কে তোমারে চিনতে পারে

  • Sub Title: (তোমার) কার্য-কর্ম্ম রীতি-নীতি, সব চলেছে আড়েঠারে
মাইজভাণ্ডারী গান

বাপ থাকিতে এতিম ছেলে

  • Sub Title: না দেখিলে সবে মিলি, দেখ আমি পাপাত্মারে
দুর্বিন শাহ

প্রেমের গাছে ফুল ধরেছে

  • Sub Title: দেখিতে সুন্দর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন