রাধা রাধা রাধা বলি সুর লাগিল
কানে আসি
ওই শুনো গো
শ্যামচান্দে বাজায় বাঁশি।।বাঁশের বাঁশি
বাজায় শ্যামকালা
কেমন কেমন করে মনে
বাড়ে প্রেমজ্বালা
সঙ্গী ছাড়া রই একেলা
লাগাইয়া টানে রশি।।সে যেন আর
বাঁশি বাজায় না
বারেবারে বলি সখি
করিও মানা
মনে আমার বাঁধ মানে না
করিতে চায় উদাসী।।কুলমান সব
ছাড়িয়া যাব
মনের দুঃখ মনে রাখব
কেউ রে না কইব
দুর্বিন শাহ কয় প্রাণ ত্যাজিব
গলে বেন্ধে কলসি।।
রাধা রাধা রাধা বলি সুর লাগিল
- Sub Title: কানে আসি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 197
বাউল গান এর নতুন প্রবন্ধ
পিরিতের উদাসী হাসন রাজা রে
- Sub Title: প্রিয়া বিনে থাকতে না রে এক লহজা রে
তোরে কে শিখাইলো গো নিদারুণ মান
- Sub Title: বারে বারে শ্যামকে ধনি কইলে অপমান ধু
প্রেমের মানুষ নয় যারা
- Sub Title: হাসন রাজার গান শুনিস না তারা
আগলী বাঁহরে গগণা বজাওঁ
- Sub Title: মাতে লাহরী-লাহরীকৈ
আমার অন্তরায়, আমার কলিজায়
- Sub Title: প্রেমশেল বিন্দিল গো
কদমতলায় বাজায় বাঁশি গো
- Sub Title: ও তোর বন্ধু কালোশশী
সাধ করি পালছি পাখি
- Sub Title: তাঁরে দেখি হৈতেম সুখি জুড়াইত দু’টি আঁখি
শুন গো সই ঐ বাজে গো বাঁশি
- Sub Title: মনপ্ৰাণ সহিতে টানে লাগাইয়া বরাশি
ধরনা ধরনা সখি বন্ধু বিনে
- Sub Title: প্রেম তাড়না সহিতে নারি যমুনাতে ঝম্প দিব
শ্রী চৈতন্য নিত্যানন্দ পতিতপাবন
- Sub Title: চৌষোট্টি মহন্ত সঙ্গে পারিষদগণ
মাটির মুর্তির পূজা ছেড়ে
- Sub Title: সপ্তদ্বিপ আঠার আলম মানুষের ভিতর
বাংলা
English