“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: রসুলেরই উপরেতে দুরুদও ভেজিয়া

প্রথমে আল্লার নাম স্মরণও করিয়া
রসুলেরই উপরেতে দুরুদও ভেজিয়া।।

পরে বলে যাই শশানেন ভাই হিন্দু-মুসলমান
দেশদরদি মহান নেতা শেখ মুজিবুর রহমান।।

তিনার দক্ষিণ হস্ত কর্মরত বঙ্গবীর সেনানী
সিলেট জেলায় উঠাইলেন ছয় দফার ধ্বনি।।

তারা কয়েকজন নমিনেশন পাইয়াছেন এবার
দেশের দশের খেদমতে হইয়াছেন তৈয়ার।।

সবাই আওয়ামী লীগ আছেন ঠিক দেশ কর্ম সাধনে
গণ্যমান্য স্বনামধন্য জানেন সর্বজনে।।

পরে দেই পরিচয় মনে হয় সবার চিনা জানা
মোআবদুস সামাদ সাং জগন্নাথপুর থানা!

এবার হলেন প্রার্থী সুনাম খ্যাতি এ দেশে যাহার
আওয়ামী লীগ সভাপতি সিলেট জিলার।।

আর মহকুমায় সুনামগঞ্জে দাড়াইলে প্রার্থী
দেওয়ান উবায়দুর রাজা সুনাম আছে খ্যাতি।।

আর গুণে জ্ঞানে ধনে মানে সেরা হইতে সেরা
উপযুক্ত দেশ দরদি সর্বস্তরে পুরা।।

জনাব আবদুল হক উচ্চশিক্ষা অ্যাডভোকেট ঢাকার
ছাতক থানায় বাড়ি তিনি গুণে-জ্ঞানে সবাকার।।

গুণে-জ্ঞানে দেশপ্রেমে মনে অতি বল
ন্যায়পরায়ণ দেশ দরদি কর্মঠ প্রবল।।

যার প্রশংসা দুর্বিন শাহ কী বলিব মুখে
দেশের জন্য নির্যাতন সইলেন বুকে।।

তবু আছেন শক্ত দেশ ভক্ত কর্ম সেনা
জীবনের ইতিহাস ভুলিতে পারব না।।

এসব গণ বঙ্গনন্দন উচ্চ পরিষদে
দাঁড়াইয়াছেন দেশের জন্য দশেরই দরদে।।

প্রাদেশিক পরিষদে দেশ দরদি দাঁড়াইলেন যাহারা
নাম ঘোষণা কবির ছন্দে করব পুরা পুরা।।

শুনেন বন্ধুগণ প্রথম জন সামসু মিয়া চৌধুরী
বিএ কোয়ালিফিকেশন সাকিন ছাতক বাগবাড়ি।।

সেন্টার ছাতক থানায় পক্ষে তিনার পান নমিনেশন
সরল প্রাণ ন্যায়পরায়ণ তিনিও একজন।।

থানা ধর্মপাশায় যিনি দাঁড়ায় আবদুল হেকিম চৌধুরী
ন্যায়পরায়ণ কর্মবীর সুনাম জারি।।

থানা জগন্নাথপুর উঠেছে সুর আবদুল রইছ নাম
অ্যাডভোকেট আছেন তিনি আইন ব্যবসা কাম।।

থানা তাহিরপুরে এইবারে আবদুল জহুর বিএ
গণ্যমান্য সুনাম ধন্য দেশ দরদি হয়ে।।

বাবু অক্ষয়কুমার দিরাইবাজার শাল্লা থানার প্রার্থী
ওরা সবাই কর্মবীর সুনাম আছে খ্যাতি।।

ওরা সবাই বীর বুদ্ধি স্থির ন্যায়পরায়ণ ব্যক্তি
আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধু সাথী।।

জানাই ধন্যবাদ সাম্যবাদ নীতি সরকার
প্রশংসা কী বলিব এই পর্যন্ত আমার।।

যত ভুল ভ্রান্তি দিলাম ইতি রাখি এ পর্যন্ত
কবিত্বের ছন্দে আমি দিলাম মানপত্র।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

তুমি আমার কুদ্‌রতে কামাল

  • Sub Title: তুমি আমার মূল দেবতা
কবিয়াল রমেশ শীল

মাওলা তুইরে তুই

  • Sub Title: আউয়াল আখেরে মাওলা তুইরে তুই
মাইজভাণ্ডারী গান

শায়দা হোঁ দেলোজা ছে

  • Sub Title: হাশেমী মক্কী মদনী মোত্তলবী কা
কবিয়াল রমেশ শীল

খেলবি যদি প্রেমের খেলা

  • Sub Title: অন্য খেলায় কি ফল আছে প্রেম খেলাতে প্রাণ জুড়ায়
কবিয়াল রমেশ শীল

তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ

  • Sub Title: হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান
এত আলো বিশ্ব মাঝে মুক্ত করে দিলে ঢালি

এত আলো বিশ্ব মাঝে মুক্ত করে দিলে ঢালি

  • Sub Title: তবে কোন্ অপরাধে হরি, ঘোচেনা মনের কালি?
মাইজভাণ্ডারী গান

ঐ দেখা যায় বন্ধের বাড়ি

  • Sub Title: মনে কহে যাইতেম উড়ি, কিন্তু মধ্যে নদীর ফাঁড়ি
ভালোবাসিবে বলে ভালোবাসিনে

ভালোবাসিবে বলে ভালোবাসিনে

  • Sub Title: আমার সে ভালোবাসা, তোমা বই, জানিনে!
মাইজভাণ্ডারী গান

নেকি আমি বদি আমি

  • Sub Title: ফানা আর বকা আমি, আমি যে আমি আমি না আমি
মাইজভাণ্ডারী গান

কে জানে সে নাই কি আছে

  • Sub Title: ডাকিলে সে দেয় না সাড়া সবে বলে থাকে কাছে
রাধারমণ দত্ত

দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে

  • Sub Title: আমি রূপ দেখিয়া ভুইলে রইলাম চাহিয়া গো সজনী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন