“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: আউয়াল আখেরে মাওলা তুইরে তুই

মাওলা তুইরে তুই
আউয়াল আখেরে মাওলা তুইরে তুই ।

মাটির পুতলা বানাই সঞ্চারিলে রূহ।
আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু ।।

দুনিয়া জলেতে ডুবাই কেয়ামত দেখালি ।
ঘোর তুফানে নুহু নবির কিস্তি খান বাঁচালি ।।

খলিলকে আগুনে ঢালে নমরুদ বেঈমান ।
জ্বলন্ত আগুনে দেখালি ফুল বাগান ।।

বোয়াল মাছে গিলে ছিল ইউনুচ পয়গম্বরে,
দোয়া ইউনুচ উছিলায় মুক্ত করলি তারে।।

ছালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ,
বোগদাদে করে দিলি কবর আজাব মাফ।।

মনছুরের কলবে থাকি আনলহক বলালি,
শুলিতে তুলিয়া আবার জগতকে দেখালি।।

খাতেমূল বেলায়েত নিয়ে ভাণ্ডারে উদয়।
রমেশ বলে ঠিক চিনেছি আরত কেহ নয়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

জলে গেছিলাম একেলা

  • Sub Title: একলা পাইয়া শ্যাম বন্ধে খেলিয়াছে রসের খেলা
শাহ আব্দুল করিম

আমরা দুইজন সুখী মোদের

  • Sub Title: এক ছেলে এক মাইয়া
শৈলেন্দ্রতনয়া শিবে সদাশিবে প্রদাভবে

শৈলেন্দ্রতনয়া শিবে সদাশিবে প্রদাভবে

  • Sub Title: শৈলেন্দ্রতনয়া শিবে, সদাশিবে প্রদাভবে
কবিয়াল রমেশ শীল

মরণের আর নাইরে ভয়

  • Sub Title: জন্ম-মরণ সৃজন-পালন ভাণ্ডারীর হুকুমে হয়
রাধারমণ দত্ত

বন্ধু আমার হৃদয় রতন

  • Sub Title: করছি আশা অন্তিম কালে করিও পূরণ
মাইজভাণ্ডারী গান

সকল দর্শিতে হবে কোন দিন

  • Sub Title: মায়ের ছেলে যেতে হবে, কোন দিন মায়ের কোলে
মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়

মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়

  • Sub Title: জমায়ে চঁদের সুধা, বিধি গড়েছিল তায়!
রাধারমণ দত্ত

গৌরচান্দ বিনে আর করুণা পাথার

  • Sub Title: সংকীর্তন ছলে হরি হরি বলে প্রেমে জগৎ ভাসায় আপনি ডুইবে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন