“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: প্রাণ প্রিয়সী পূর্ণ শশী মনমোহিনী মন হরিল

শেষ রজনী প্রাণ সজনী স্বপ্নযোগে দেখা দিল,
প্রাণ প্রিয়সী পূর্ণ শশী মনমোহিনী মন হরিল।।

ফুলরাণী ফুল কামিনী,
প্রাণের প্রিয়া চন্দ্রাননী,
মুচকি হাসি আমার প্রাণে আড়নয়নে নেহারিল।।

বিচ্ছেদ বিরহের ঘটা,
রূপসীর রূপের ছটা,
অন্তর আকাশে আমার প্রেম-চপলা চমকিল।।

রূপসিনী প্রাণের সখী,
কমলিনী চন্দ্রমুখী,
প্রেম ফুলের মালা গেঁথে আমার গলে পরাইল।।

প্রাণের ধনি চাঁদ বদনী,
সোহাগ ভরে সোহাগিনী,
মুখে মুখে বুকে বুকে প্রাণে প্রাণে মিশাইল।।

প্রেম ছলে কথা কয়ে,
প্রেমঠারে মন ভুলায়ে,
প্রেমকুটিরে অগ্নি দিয়ে পুনঃ কোথা লুকাইল।।

স্বপ্নপুরী গেল টুটে,
ব্যস্ত প্রাণে জেগে উঠে,
শূন্য ঘরে অন্ধকারে একা প্রাণে বসে রইল।।

হায়রে দুঃখ একি হল,
সুধা পাত্রে মাটি প’ল,
করিমের সাধের তরী নিমিষেতে ডুবে গেল।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

ও মনা কিসেরই সংসার

  • Sub Title: জাত-পাত সবই গেছে
রাধারমণ দত্ত

কলির জীবের ভাবনা কিরে মন

  • Sub Title: হরে কৃষ্ণ নাম যার হৃদয়ে গাথা
আর, কতদুরে আছ, প্রভু

আর, কতদুরে আছ, প্রভু

  • Sub Title: কতদুরে আছ, প্রভু, প্রেম-পারাবার?
মাইজভাণ্ডারী গান

বন্ধু তব মুখের জ্যোতি

  • Sub Title: প্রাণ মজ্জা চিকুর সুগন্ধে সুগন্ধিত হয়
রাধারমণ দত্ত

হারাইল মূল লাভের আশে

  • Sub Title: পরের ধনে হইয়া ধনী এসেছ এ অবনী মন রে
মাইজভাণ্ডারী গান

শুনি বারে বারে কার প্রেম

  • Sub Title: চুনু চুনু ধ্বনি সদা কোথা বাজে
মাইজভাণ্ডারী গান

কেমনে ভুলিব তারে অহে সখীগণ

  • Sub Title: যাহার স্মরণ মোর জীবের জীবন
দুর্বিন শাহ

শোনো গো রাই সোহাগিনী

  • Sub Title: আর হইও না পাগলিনী
হাসন রাজা

উঠিয়াছে পিরীতের ঢেউ হাসন রাজার মনে

  • Sub Title: বন্ধু বিনে হাসন রাজা কিছুই না জানে
দুর্বিন শাহ

প্রেমবাগানে সই

  • Sub Title: ফুল ফুটিল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন